জীবাণুনাশক ও অ্যান্টিসেপটিকে ব্যবহৃত জেনেরিক উপাদানসমূহ
জীবাণুনাশক ও অ্যান্টিসেপটিকে ব্যবহৃত জেনেরিক উপাদানসমূহ নিয়ে বিস্তারিত তথ্য
এখানে পাবেন। কীভাবে এগুলো কাজ করে, কোন উপাদান কোথায় ব্যবহৃত হয় এবং ঘরে
জীবাণুনাশক স্প্রে তৈরি করার নিয়মও জানতে পারবেন এখানে।
আমাদের দৈনন্দিন জীবনে স্বাস্থ্য সুরক্ষার জন্য
জীবাণুনাশক ও অ্যান্টিসেপটিক অত্যন্ত প্রয়োজনীয়। করোনা মহামারির পর থেকে
হ্যান্ড স্যানিটাইজার, স্প্রে ও ওষুধে ব্যবহৃত জীবাণুনাশক উপাদান নিয়ে সচেতনতা
অনেক বেড়েছে। কিন্তু আপনি কী জানেন, এগুলোর পেছনে থাকা উপাদানগুলো আসলে কী?
এই আর্টিকেলে আমি বিস্তারিতভাবে জানবো কিছু জেনেরিক উপাদানসমূহ সম্পর্কে—যেগুলো শুধু জীবাণু দূর করে না বরং সংক্রমণ
প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখে।
সূচিপত্রঃ জীবাণুনাশক ও অ্যান্টিসেপটিকে ব্যবহৃত জেনেরিক উপাদানসমূহ
এই ব্লগ থেকে আপনি কি কি তথ্য জানতে পারবেন তা দেখে নিন-
জীবাণুনাশক ও অ্যান্টিসেপটিকে ব্যবহৃত জেনেরিক উপাদানসমূহ
আঘাত জনিত কারণে, কাটা-ছেঁড়া জনিত কারণে বা কোন কিছুর স্পর্শে ভাইরাস ও
ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়তে পারে। তাই সংক্রমণ রোধে জীবাণুনাশক ও অ্যান্টিসেপটিক
উপাদানের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিচে বিভিন্ন জেনেরিক উপাদান উল্লেখ করা হলো, যেগুলো
হাত পরিষ্কার, ত্বক জীবাণুমুক্ত বা সারফেস ডিসইনফেকশনে ব্যবহৃত হয়।
হ্যান্ড স্যানিটাইজারে ব্যবহৃত জেনেরিক উপাদানসমূহ
🔹 Isopropyl Alcohol (৬০-৭০%)
- দ্রুত ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করে।
- হাত জীবাণুমুক্ত রাখতে কার্যকর।
🔹 Ethanol (৭০-৮০%)
- অ্যালকোহল-ভিত্তিক হ্যান্ড রাবে বহুল ব্যবহৃত।
- COVID-19 পরিস্থিতিতে বহুল প্রচলিত।
🔹 Hydrogen Peroxide (০.৫%)
- ভাইরাসের স্পোর ধ্বংসে সহায়ক।
- এটি WHO স্বীকৃত হ্যান্ড স্যানিটাইজার ফর্মুলায় থাকে।
🔹 Glycerol
- হাতকে ময়েশ্চারাইজ রাখে ফলে অ্যালকোহলের শুষ্কতা রোধ করে।
- অ্যান্টিসেপটিক প্রপার্টির পাশাপাশি ত্বকে কিছুক্ষণ ধরে কাজ করে।
🔹 Ethyl Alcohol + Isopropyl Alcohol (কম্বো ফর্মুলা)
- দুই অ্যালকোহলের সংমিশ্রণে ভাইরাস ধ্বংসে অধিক কার্যকর।
অ্যান্টিসেপটিক ও জীবাণুনাশকে ব্যবহৃত জেনেরিক উপাদানসমূহ
- ক্ষত পরিষ্কার, সার্জারির পূর্বে স্কিন প্রিপারেশনে ব্যবহার হয়।
- ভাইরাস, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের বিরুদ্ধে কার্যকর।
🔹 Chlorhexidine Gluconate
- অস্ত্রোপচারের আগে ও ক্ষতস্থানে জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়।
🔹 Hydrogen Peroxide (৩%)
- ক্ষত পরিষ্কার ও মুখ গার্গলে ব্যবহৃত হয়।
🔹 Cetrimide + Chlorhexidine
- এটি একত্রে ক্লিনজার ও অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে।
🔹 Benzalkonium Chloride
- এটি অ্যালকোহলবিহীন জীবাণুনাশক যা তরল সাবান ও ওয়াইপসে ব্যবহৃত হয়।
🔹 Sodium Hypochlorite (০.৫%-১%)
- এটি শক্তিশালী ডিসইনফেকট্যান্ট যা হাসপাতালের ফ্লোর, জামাকাপড়, যন্ত্রপাতি ইত্যাদি জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয়।
🔹 Iodine Tincture
- এটি ট্র্যাডিশনাল অ্যান্টিসেপটিক যা কাটা বা ছেঁড়া স্থানে সরাসরি প্রয়োগ করা হয়।
🔹 Triclosan
- এটি সাবান ও পেস্টে ব্যবহৃত একটি অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট।
- এটি দীর্ঘদিন ব্যবহারে রেজিস্ট্যান্স তৈরি হতে পারে।
সতর্কতা: এসব উপাদান চোখ, মুখ বা ক্ষত স্থানে ব্যবহারের সময় সাবধানতা
প্রয়োজন। নির্দিষ্ট মাত্রা না মেনে এগুলো ব্যবহার করলে ত্বকের ক্ষতি বা
জ্বালাপোড়া হতে পারে। এগুলো শিশুদের নাগালের বাইরে রাখতে হবে।
জীবাণুনাশক ঔষধ এর নাম
বাজারে পাওয়া জীবাণুনাশক ঔষধগুলো সাধারণত কিছু নির্দিষ্ট জেনেরিক উপাদানের
ওপর ভিত্তি করে তৈরি হয়।
যেমন:
- Povidone Iodine – ক্ষত ও ত্বক জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয়।
- Hydrogen Peroxide – ক্ষত পরিষ্কার ও মুখ গার্গলে কার্যকর।
- Chlorhexidine Gluconate – অস্ত্রোপচারের আগে ও ক্ষতস্থানে প্রয়োগ হয়।
- Sodium Hypochlorite – জামাকাপড় ও যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে ব্যবহৃত।
এই ঔষধগুলো বিভিন্ন কোম্পানি ভিন্ন ভিন্ন ব্র্যান্ড নামে বাজারে নিয়ে আসে
যেমন: Savlon, Hexisol, Betadine, Dettol ইত্যাদি।
এন্টিসেপটিক কী?
এন্টিসেপটিক হল এমন একটি পদার্থ যা জীবাণু ধ্বংস করতে পারে, অ্যান্টিসেপটিক
বিশেষভাবে ত্বকে বা ক্ষতস্থানে ব্যবহার করতে হয়।
- সাধারণ জীবাণুনাশক যেমন ব্লিচ বা ফ্লোর ক্লিনার শরীরে ব্যবহারযোগ্য নয়, কিন্তু এন্টিসেপটিক ত্বকে নিরাপদে প্রয়োগ করা যায়।
- এর কাজ হলো সংক্রমণ রোধ করা এবং ক্ষতস্থানে জীবাণুর বংশবিস্তার ঠেকানো।
সাধারণ এন্টিসেপটিক উপাদান:
- Povidone Iodine
- Chlorhexidine
- Hydrogen Peroxide
- Cetrimide
জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
জীবাণুনাশক হিসেবে নিচের উপাদানগুলো বহুল ব্যবহৃত হয়:
- Isopropyl Alcohol
- Ethanol
- Sodium Hypochlorite
- Hydrogen Peroxide
- Chlorhexidine Gluconate
এসব উপাদান স্কিন, সারফেস বা যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে কার্যকর।
জীবাণুনাশক হিসেবে কোনটি অধিকতর ব্যবহৃত হয়?
সবচেয়ে বহুল ব্যবহৃত জীবাণুনাশক ২টা উপাদান হলো:
- Ethanol (৭০-৮০%)
- Isopropyl Alcohol (৬০-৭০%)
এই দুটি অ্যালকোহলভিত্তিক উপাদান খুব দ্রুত কাজ করে এবং ভাইরাস, ব্যাকটেরিয়া
ধ্বংসে অত্যন্ত কার্যকর, বিশেষ করে হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে এই দুইটা
ব্যবহার হবেই।
জীবাণুনাশক স্প্রে তৈরি
বাড়িতে সহজে তৈরি করা যায় এমন একটি জীবাণুনাশক স্প্রে তৈরির দিক নির্দেশনা
নিচে দেওয়া হলো:
উপকরণ:
- Ethanol বা Isopropyl Alcohol – ৭৫%
- Distilled Water – ২০%
- Hydrogen Peroxide (৩%) – ৫%
- গ্লিসারিন (ঐচ্ছিক) – কয়েক ফোঁটা
প্রণালী:
সব উপাদান ভালোভাবে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। তৈরি হয়ে গেল আপনার
জীবাণুনাশক স্প্রে যা ত্বক, ফোন, টেবিল বা দরজার হাতলে যেকোনো জায়গায় শহজেই
ব্যবহার করা যাবে।
সতর্কতা: চোখ, মুখ বা আগুনের কাছে স্প্রে করবেন না।
জীবাণুনাশক meaning in English
বাংলা “জীবাণুনাশক” শব্দটির ইংরেজি হলো "Disinfectant" যা জীবাণু
ধ্বংস করে। আর যদি শরীরে ব্যবহারের উপযোগী জীবাণুনাশক হয়, তবে সেটা হবে
"Antiseptic"।
যেমন:
- Povidone Iodine = Antiseptic
- Sodium Hypochlorite = Disinfectant
জীবাণুনাশক পটাশ
পটাশ বলতে এখানে বোঝানো হয়ে থাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট (Potassium
Permanganate)।
এটি একটি শক্তিশালী অক্সিডাইজিং এজেন্ট এবং জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত
হয়। যেমনঃ
- পানির জীবাণুনাশে,
- পা বা ত্বকের ছত্রাক সংক্রমণে,
- ক্ষতস্থান ধোয়ার জন্য হালকা মিশ্রণে ইত্যাদি।
মনে রাখবেন, এটি ঘনমাত্রায় ব্যবহার করলে ত্বকের ক্ষতি হতে পারে।
FAQs
১) জীবাণুনাশকের প্রধান উপাদান কোনটি?
জীবাণুনাশকের প্রধান উপাদান নির্ভর করে সেটা কোন কাজে ব্যবহৃত হচ্ছে তার
ওপর। তবে সাধারণভাবে কিছু বহুল ব্যবহৃত প্রধান উপাদান হলো:
- Ethanol (৭০-৮০%)
- Isopropyl Alcohol (৬০-৭০%)
- Sodium Hypochlorite (০.৫%-১%)
- Hydrogen Peroxide (৩%)
এই উপাদানগুলো ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাক ধ্বংসে অত্যন্ত কার্যকর। বিশেষ
করে হাত জীবাণুমুক্ত রাখতে অ্যালকোহল-ভিত্তিক উপাদান সবচেয়ে বেশি ব্যবহৃত
হয়।
২) জীবাণুনাশকের উপাদান কি কি?
জীবাণুনাশকে ব্যবহৃত সাধারণ উপাদানগুলো হলো:
- অ্যালকোহল ভিত্তিক উপাদান: Ethanol, Isopropyl Alcohol
- অক্সিডাইজার: Hydrogen Peroxide, Potassium Permanganate
- ক্লোরিন ভিত্তিক: Sodium Hypochlorite
- অ্যান্টিসেপটিক এজেন্ট: Chlorhexidine Gluconate, Povidone Iodine
- সারফ্যাকট্যান্ট: Cetrimide, Benzalkonium Chloride
- অন্যান্য: Triclosan, Iodine Tincture
এসব উপাদান আলাদাভাবে বা একসাথে মিলিয়ে বিভিন্ন ধরনের স্যানিটাইজার,
স্প্রে, লিকুইড বা ওয়াইপস তৈরিতে ব্যবহৃত হয়।
৩) জীবাণুনাশক সম্পর্কে সংক্ষিপ্ত টীকা কি?
জীবাণুনাশক হলো এমন একটি রাসায়নিক বা উপাদান যা ভাইরাস, ব্যাকটেরিয়া ও
অন্যান্য ক্ষতিকর অণুজীব ধ্বংস করতে সক্ষম। এটি ত্বক, বস্তু বা আক্রান্ত
পরিবেশ থেকে জীবাণু দূর করতে ব্যবহৃত হয়। সংক্ষেপে বলা যায়, “জীবাণুনাশক হল
এমন একটি পদার্থ যা সংক্রমণ রোধে জীবাণু ধ্বংসে সাহায্য করে।”
উপসংহার
জীবাণুনাশক ও অ্যান্টিসেপটিকে ব্যবহৃত এই জেনেরিক উপাদানসমূহ আমাদের স্বাস্থ্য
সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এসব উপাদান ব্যবহারে সচেতনতা এবং সঠিক
নির্দেশনা মানা জরুরি, যাতে জীবাণু নিয়ন্ত্রণের পাশাপাশি ত্বক বা স্বাস্থ্যের
ক্ষতি না হয়।

