চর্মরোগ সংক্রান্ত ওষুধের জেনেরিক নাম ও কাজ
চর্মরোগে ব্যবহৃত ওষুধ সম্পর্কে সচেতন হওয়া জরুরি। এই লেখায় আপনি চর্মরোগ
সংক্রান্ত ওষুধের জেনেরিক নাম ও কাজ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, যা
চুলকানি, ফাংগাল ইনফেকশন ও একজিমার মতো সমস্যা সমাধানে সহায়ক হবে ইনশাল্লাহ।
ত্বকের নানা সমস্যায় কোন ওষুধ ব্যবহার করব এবং কোনটি নিরাপদ এই নিয়ে আমরা
প্রায়ই চিন্তিত হয়ে যাই। এ জন্য দরকার সঠিক তথ্য। এই লেখায় আমরা সহজ ভাষায় তুলে
ধরেছি চর্মরোগ সংক্রান্ত ওষুধের জেনেরিক নাম ও কাজ, যাতে আপনি জানতে পারেন কোন
ওষুধ কোন চর্মরোগে কার্যকর।
সূচিপত্রঃ চর্মরোগ সংক্রান্ত ওষুধের জেনেরিক নাম ও কাজ
এই আর্টিকেল থেকে যে সমস্ত তথ্যগুলো জানবেন সেগুলো এক নজরে দেখে নিন-
চর্মরোগ সংক্রান্ত ওষুধের জেনেরিক নাম ও কাজ
চর্মরোগ বা ত্বকের সমস্যাগুলোর চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলোকে
Dermatological Drugs বলা হয়। এগুলোর মধ্যে অ্যান্টিফাংগাল,
অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, স্ক্যাবিসের ওষুধ, সোরায়াসিসের চিকিৎসা,
ইমিউনো-মডুলেটর, রেটিনয়েডস ও ময়েশ্চারাইজার ইত্যাদি রয়েছে।
এই আর্টিকেলে আমরা এসব ওষুধের জেনেরিক নাম ও তাদের ব্যবহার/কাজ নিয়ে বিস্তারিত
আলোচনা করেছি।
১) ছত্রাকনাশক ওষুধ (Antifungal Drugs)
🧴 সাধারণ অ্যান্টিফাংগাল (Topical/Systemic)
- Nystatin – ক্যান্ডিডা সংক্রমণে, যেমন মুখের থ্রাশ ও শিশুদের ডায়াপার র্যাশের জন্য এটি কার্যকর।
- Sertaconazole Nitrate – টিনিয়া ও অন্যান্য ত্বকের ছত্রাক সংক্রমণে এটি কার্যকর।
- Terbinafine – Tinea corporis, Tinea cruris, এবং নখের ছত্রাক সংক্রমণে কার্যকর।
🧴 Imidazole Antifungals (Topical)
👉 সাধারণ চর্ম ছত্রাক সংক্রমণে ব্যবহৃত হয় নিচের ওষুধগুলি।
- Miconazole – ছত্রাক ও কিছু ব্যাকটেরিয়াল সংক্রমণে ব্যবহৃত হয়। (Tinea ও Candida সংক্রমণে)
- Clotrimazole – ত্বকের সাধারণ ছত্রাক সংক্রমণ যেমন Tinea, Candidiasis-এ কার্যকর।
- Econazole Nitrate + Triamcinolone – ছত্রাক সংক্রমণের পাশাপাশি প্রদাহ কমায়।
- Oxiconazole – Tinea corporis, Tinea versicolor সংক্রমণে ব্যবহৃত হয়।
- Luliconazole – শক্তিশালী ও দীর্ঘমেয়াদি ফাংগাল ইনফেকশনে কার্যকর।
🧴 Triazole Antifungals (Systemic)
👉 শরীরের গভীর ও দীর্ঘস্থায়ী ছত্রাক সংক্রমণে ব্যবহৃত হয় নিচের ওষুধগুলি।
- Fluconazole – ক্যান্ডিডা সংক্রমণ ও সিস্টেমিক ফাংগাল ইনফেকশনের জন্য কার্যকর।
- Voriconazole – গুরুতর ও প্রাণঘাতী ছত্রাক সংক্রমণে ব্যবহৃত হয়। (Invasive Aspergillosis)
- Itraconazole – Tinea, নখের ছত্রাক ও সিস্টেমিক ফাংগাল ইনফেকশনে ব্যবহৃত হয়।
- Ketoconazole – টপিক্যালভাবে খুশকি, Seborrheic dermatitis-এ ব্যবহৃত এবং সিস্টেমিক ফাংগাল সংক্রমণেও (মাঝেমধ্যে) ব্যবহৃত হয়।
২) ত্বকে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক (Topical Antibiotics)
👉 ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, যেমন: ফোঁড়া, ঘা, ইম্পেটিগো ইত্যাদিতে ব্যবহৃত হয়
নিচের এই ওষুধগুলি।
- Neomycin Sulphate + Bacitracin Zinc – এটি ক্ষত বা সংক্রমিত ত্বকে ব্যবহৃত হয়।
- Neomycin + Betamethasone Valerate – এটি সংক্রমণ এবং প্রদাহ একসাথে নিয়ন্ত্রণ করে
- Mupirocin – Staphylococcus ও MRSA সংক্রমণে এটি কার্যকর।
- Clindamycin – এটি ব্রণের জন্য খুবই কার্যকর এবং P.acnes ব্যাকটেরিয়া দমন করে।
- Fusidic Acid – স্ট্যাফ ইনফেকশন, ইম্পেটিগো, সেলুলাইটিসে ব্যবহৃত হয়।
- Retapamulin – এটি শিশুদের জন্য নিরাপদ এবং হালকা ব্যাকটেরিয়াল ইনফেকশনে ব্যবহৃত হয়।
৩) স্ক্যাবিসের ওষুধ (Anti-Scabies)
- Permethrin 5% – এটি স্ক্যাবিসে সবচেয়ে কার্যকর টপিক্যাল ওষুধ যা একবার ব্যবহারে কার্যকর ফল পাওয়া যায় এবং এটি অনেক নিরাপদ।
- Ivermectin (Oral) – গুরুতর স্ক্যাবিস এবং পুনরাবৃত্ত স্ক্যাবিসে এটি ব্যবহৃত হয়।
৪) চর্মরোগে ব্যবহৃত স্টেরয়েড (Topical Corticosteroids)
👉 প্রদাহ, একজিমা, সোরায়াসিস, অ্যালার্জি ইত্যাদি ত্বকের সমস্যায় ব্যবহৃত হয়
এই ওষুধগুলি।
- Betamethasone Valerate – মাঝারি মাত্রার স্টেরয়েড অর্থাৎ একজিমা ও চুলকানিতে ব্যবহৃত হয়।
- Clobetasol Propionate – এটি উচ্চ ক্ষমতাসম্পন্ন স্টেরয়েড যা সোরায়াসিস, একজিমা, লাইকেন প্ল্যানাসে ব্যবহৃত হয়।
- Betamethasone + Clotrimazole + Gentamicin – ছত্রাক, ব্যাকটেরিয়া ও প্রদাহ একসাথে থাকলে এটি ব্যবহৃত হয়।
- Hydrocortisone – হালকা প্রদাহ এবং শিশুদের ত্বকে এটি নিরাপদে ব্যবহার করা যায়।
- Mometasone Furoate – দীর্ঘমেয়াদি প্রদাহ এবং সংবেদনশীল স্থানে নিরাপদভাবে এটি ব্যবহার করা যায়।
৫) গ্লুকোকরটিকয়েড (Systemic Glucocorticoids)
👉 শরীরের তীব্র প্রদাহ, অ্যালার্জি ও অটোইমিউন চর্মরোগে নিচের ওষুধগুলো
ব্যবহৃত হয়।
- Dexamethasone Micronized – প্রদাহনাশক ও ইমিউনো-সাপ্রেসিভ এজেন্ট হিসেবে কাজ করে।
- Dexamethasone Sodium Phosphate – তীব্র প্রদাহ কমাতে ইনজেকশনের মাধ্যমে এটি ব্যবহৃত হয়।
- Prednisolone – দীর্ঘমেয়াদি প্রদাহ ও অটোইমিউন স্কিন ডিজঅর্ডারে এটি ব্যবহৃত হয়।
- Hydrocortisone Acetate – হালকা সিস্টেমিক প্রয়োজনে ব্যবহারযোগ্য অর্থাৎ মৃদু চর্ম রোগের সমস্যায় এটি কার্যকর।
৬) স্টেরয়েড + অ্যান্টিফাংগাল কম্বিনেশন
👉 ফাংগাল সংক্রমণের সাথে প্রদাহ থাকলে নিচের এগুলো ব্যবহার করা হয়।
- Betamethasone Dipropionate + Clotrimazole – তীব্র ছত্রাক সংক্রমণ ও প্রদাহে এটি কার্যকর।
- Betamethasone Valerate + Clotrimazole – মাঝারি ছত্রাক সংক্রমণ ও প্রদাহে এটি ব্যবহৃত হয়।
- Mometasone + Miconazole – সংবেদনশীল স্কিনে প্রদাহ ও ফাংগাল সংক্রমণে এটি কার্যকর।
৭) কম্বিনেশন থেরাপি (ব্যাকটেরিয়া + ফাংগাল + প্রদাহ)
- Chlorhexidine + Nystatin – ছত্রাক সংক্রমণ ও জীবাণুনাশক হিসেবে কার্যকর।
- Neomycin + Nystatin + Clobetasol Propionate – বহুমুখী সংক্রমণে ও প্রদাহে কার্যকর।
৮) সোরায়াসিসের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ
- Halobetasol + Tazarotene – ত্বকের প্রদাহ কমিয়ে নতুন কোষ গজাতে সাহায্য করে।
- Fluocinolone + Clioquinol – প্রদাহ ও ইনফেকশন একসাথে দমন করে।
- Calcipotriol – এটি ভিটামিন D3-এর মতো একটি ওষুধ, যা ত্বকের কোষ অতিরিক্ত বাড়তে না দিয়ে সোরায়াসিস নিয়ন্ত্রণে সাহায্য করে।
৯) PDE-4 ইনহিবিটার (Anti-Inflammatory)
👉 দীর্ঘমেয়াদি অ্যাটোপিক ডার্মাটাইটিস ও একজিমায় এটি কাজে লাগে।
- Crisaborole 2% – স্টেরয়েডবিহীন একটি ওষুধ, যা একজিমা বা ত্বকের প্রদাহ কমাতে ব্যবহৃত হয় এবং শিশুদের জন্যও নিরাপদ।
১০) ইমিউনো-মডুলেটর (Immunomodulators)
👉 স্টেরয়েড বিকল্প হিসেবে মুখ, চোখের পাশ বা দীর্ঘমেয়াদি এলার্জিক একজিমায়
ব্যবহৃত এগুলো কাজে লাগে।
- Tacrolimus – এটি Calcineurin inhibitor যা প্রদাহ ও ইমিউন প্রতিক্রিয়া কমায়।
- Pimecrolimus – এটি স্টেরয়েডের বিকল্প ওষুধ, যা সংবেদনশীল ত্বকে প্রদাহ কমাতে নিরাপদভাবে ব্যবহার করা হয়।
১১) অ্যান্টিভাইরাল ওষুধ (Antiviral Drugs)
👉 ভাইরাসজনিত ত্বকের রোগে (যেমন: Herpes simplex বা Zoster) ব্যবহৃত হয়।
- Acyclovir – ঠোঁট বা গোপনাঙ্গে হার্পেস সংক্রমণে ব্যবহৃত হয়।
- Valacyclovir – শক্তিশালী ও দীর্ঘস্থায়ী ভাইরাল সংক্রমণে ব্যবহৃত হয়
- Famciclovir – এটি বারবার ফিরে আসা হার্পেস ইনফেকশনে কার্যকর।
১২) অ্যান্টি-অ্যাকনে রেটিনয়েডস (Anti-Acne Retinoids)
👉 নিচের ওষুধগুলো ব্রণ বা অ্যাকনের চিকিৎসায় ব্যবহৃত হয়।
- Tretinoin (Topical) – এটি এমন একটি ওষুধ যা ত্বকের পুরনো কোষ ঝরিয়ে দিয়ে নতুন কোষ তৈরি হতে সাহায্য করে, ফলে ব্রণ কমে এবং ত্বক পরিষ্কার ও সতেজ হয়।
- Adapalene – এটি একটি ব্রণের ওষুধ, যা ত্বকের লোমকূপ পরিষ্কার রাখে এবং P. acnes নামের ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, পাশাপাশি এর পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলকভাবে কম।
- Isotretinoin (Oral) – গুরুতর সিস্টিক অ্যাকনে ও Sebaceous gland নিয়ন্ত্রণে এটি কাজ করে।
- Clindamycin + Tretinoin – ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং ত্বকের বন্ধ লোমকূপ (পোর) খুলে দেয়, ফলে ব্রণ দ্রুত কমে।
১৩) ময়েশ্চারাইজার ও এমোলিয়েন্ট (Moisturizers & Emollients)
👉 শুষ্ক ত্বক, একজিমা, অ্যালার্জি বা দীর্ঘস্থায়ী প্রদাহে supportive care
হিসেবে নিচের গুলো ব্যবহৃত হয়।
- Urea Cream (10%-20%) – শুষ্ক ও মোটা ত্বককে নরম করে।
- Glycerin + Paraffin + Cetyl Alcohol – হাইড্রেটিং ও ত্বক সুরক্ষায় কার্যকর।
- Lactic Acid Lotion – হালকা এক্সফোলিয়েটিং ও স্কিন টেক্সচার উন্নত করে।
- Colloidal Oatmeal Cream – প্রাকৃতিকভাবে চুলকানি ও প্রদাহ কমায়।
সারা গায়ে চুলকানি ঔষধ
সারা শরীরে চুলকানি (Generalized Itching) হতে পারে বিভিন্ন
কারণে—যেমন: ফাংগাল ইনফেকশন, অ্যালার্জি, স্ক্যাবিস (গালের চুলকানি),
শুষ্ক ত্বক বা ব্যাকটেরিয়াল সংক্রমণ।
সারা গায়ে চুলকানির ঔষধ নির্বাচন করতে হলে অবশ্যই এর মূল কারণ বুঝে
চিকিৎসা নিতে হবে। তাই সঠিক কারণ চিহ্নিত করে উপযুক্ত ঔষধ ব্যবহার করাই
সবচেয়ে গুরুত্বপূর্ণ।
১. ছত্রাকজনিত চুলকানির জন্য (Fungal Infection)
লক্ষণ: ঘামে ভেজা শরীরে গোল দাগ, চুলকানি, লালচে ভাব।
ঔষধের জেনেরিক নাম:
- Clotrimazole Cream
- Miconazole Cream
- Luliconazole 1%
- Terbinafine Cream / Tablet
- Sertaconazole Nitrate
এসব ওষুধ দিনে ১-২ বার চুলকানির জায়গায় লাগাতে হয়, চিকিৎসকের পরামর্শ
অনুযায়ী।
২. ব্যাকটেরিয়াল সংক্রমণজনিত চুলকানি
লক্ষণ: চুলকানির সাথে ঘা, পুঁজ, ফোঁড়া বা গন্ধযুক্ত তরল।
ঔষধের জেনেরিক নাম:
- Mupirocin
- Fusidic Acid
- Neomycin + Bacitracin Zinc
- Neomycin + Betamethasone Valerate
ব্যাকটেরিয়াল চুলকানি উপশমে অ্যান্টিবায়োটিক ক্রিম বেশ কার্যকর।
৩. স্ক্যাবিস (গালের চুলকানি)
লক্ষণ: রাতের বেলা চুলকানি বেড়ে যায়, আঙুলের ফাঁকে ফোঁড়া।
ঔষধের জেনেরিক নাম:
- Permethrin 5% Cream
- Ivermectin Tablet (Oral)
Permethrin রাতে শরীর মুছে লাগিয়ে সকালে ধুয়ে ফেলতে হয়।
৪. অ্যালার্জি ও একজিমা জাতীয় চুলকানি
লক্ষণ: শুকনো, ফাটা ত্বক, দীর্ঘস্থায়ী চুলকানি।
ঔষধের জেনেরিক নাম:
- Betamethasone Valerate
- Hydrocortisone Cream
- Mometasone Furoate
- Tacrolimus / Pimecrolimus (Sensitive skin এর জন্য)
এসব ওষুধ প্রদাহ ও চুলকানি নিয়ন্ত্রণে সহায়ক।
৫. শুষ্ক ত্বকের কারণে সারা গায়ে চুলকানি
ঔষধ বা ময়েশ্চারাইজার:
- Urea Cream 10%-20%
- Glycerin + Paraffin
- Colloidal Oatmeal Lotion
শুষ্কতা থেকে ত্বক রক্ষা করতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
চুলকানির এন্টিবায়োটিক ঔষধের নাম (জেনেরিক)
ত্বকে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে অনেক সময় চুলকানি দেখা দেয়। এসব
ক্ষেত্রে শুধুমাত্র অ্যান্টিফাংগাল নয় বরং চিকিৎসকরা এন্টিবায়োটিক জাতীয়
চুলকানির ঔষধ দিয়ে থাকে।
নিচে বাংলাদেশের চর্মরোগে ব্যবহৃত চুলকানির এন্টিবায়োটিক ঔষধের জেনেরিক
নাম দেওয়া হলো, যেগুলো ইনফেকশন ও চুলকানি একসাথে উপশমে সহায়তা করে-
- Mupirocin: স্ট্যাফিলোকক্কাস (Staph) ও MRSA ইনফেকশনে ব্যবহৃত হয়। এটি সংক্রমণজনিত চুলকানি ও ফোঁড়ায় কার্যকর।
- Fusidic Acid: ব্যাকটেরিয়াজনিত চর্ম সংক্রমণ, ইম্পেটিগো ও ছোট ফোড়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
- Neomycin Sulphate + Bacitracin Zinc: ক্ষতস্থান বা ইনফেকশনে সংক্রমণ প্রতিরোধ ও চুলকানি কমাতে ব্যবহৃত হয়।
- Neomycin + Betamethasone Valerate: এই কম্বিনেশন ইনফেকশন ও প্রদাহজনিত চুলকানি একসাথে নিয়ন্ত্রণ করে।
- Retapamulin: শিশুদের হালকা ইনফেকশন ও চুলকানিতে ব্যবহৃত হয় যা নিরাপদ ও কার্যকর।
- Clindamycin: এটি ব্রণের ক্ষেত্রে ব্যবহৃত হলেও অনেক সময় ব্যাকটেরিয়াল চুলকানির ক্ষেত্রেও ব্যবহারযোগ্য।
এই এন্টিবায়োটিক জেনেরিকগুলো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহারে ত্বকের
সংক্রমণ থেকে দ্রুত মুক্তি মেলে এবং চুলকানিও কমে যায়।
চুলকানির ঔষধের নাম বাংলাদেশ (জেনেরিক নাম)
বাংলাদেশের বাজারগুলোতে পাওয়া যায় এমন চুলকানির ওষুধের নাম গুলো নিচে
দেওয়া হল-
🧴 স্টেরয়েড ও প্রদাহনাশক (Steroids & Anti-inflammatory)
- Betamethasone Valerate – একজিমা, অ্যালার্জি ও সাধারণ চুলকানিতে এটি কাজ করে।
- Clobetasol Propionate – তীব্র চুলকানি ও সোরায়াসিসে এটি কাজ করে।
- Hydrocortisone – হালকা চুলকানিতে এটি কাজ করে ও এটি শিশুদের জন্য নিরাপদ।
- Mometasone Furoate – দীর্ঘস্থায়ী চুলকানি এবং সংবেদনশীল স্কিনের জন্য এটি ব্যবহৃত হয়।
- Dexamethasone Micronized – সিস্টেমিক প্রদাহ ও অ্যালার্জিতে এটি কাজে লাগে।
- Dexamethasone Sodium Phosphate – ইনজেকশনে ব্যবহৃত তীব্র প্রদাহ কমাতে এটি ব্যবহৃত হয়।
- Prednisolone – দীর্ঘমেয়াদি অ্যালার্জিক বা অটোইমিউন চুলকানিতে এটি ব্যবহৃত হয়।
- Tacrolimus – স্টেরয়েড বিকল্প, মুখে বা চোখের পাশে চুলকানিতে এটি ব্যবহৃত হয়।
- Pimecrolimus – এলার্জি বা দীর্ঘস্থায়ী একজিমাজনিত চুলকানিতে এটি নিরাপদ।
🧴 স্ক্যাবিস ও চর্ম পরজীবী সংক্রমণ
- Permethrin 5% – একটি টপিক্যাল (বাহ্যিক) ক্রিম বা লোশন, যা স্ক্যাবিস (Scabies) রোগে সবচেয়ে কার্যকর ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।
- Ivermectin – এটি মুখে খাওয়ার ওষুধ (oral antiparasitic), যা গুরুতর বা বারবার ফিরে আসা গালের চুলকানি (স্ক্যাবিস) রোগে ব্যবহার করা হয়।
🧴 অ্যান্টিফাংগাল ও কম্বিনেশন (যেখানে ফাংগাল সংক্রমণের ফলে চুলকানি
হয়)
- Miconazole – Candida ও Tinea সংক্রমণে চুলকানি উপশমে উপকারী।
- Clotrimazole – ফাংগাল সংক্রমণজনিত চুলকানিতে কার্যকর।
- Luliconazole – এটি একটি শক্তিশালী অ্যান্টিফাংগাল ক্রিম, যা ত্বকের গভীর ও জটিল ছত্রাক সংক্রমণে ব্যবহার করা হয়।
- Betamethasone + Clotrimazole + Gentamicin – ফাংগাল + ব্যাকটেরিয়াল + প্রদাহের কারণে চুলকানিতে এটি ব্যবহার করা হয়।
- Betamethasone Dipropionate + Clotrimazole – তীব্র ফাংগাল সংক্রমণ ও চুলকানিতে এটি ব্যবহার করা হয়।
- Betamethasone Valerate + Clotrimazole – মাঝারি সংক্রমণে এটি ব্যবহার করা হয়।
- Mometasone + Miconazole – সংবেদনশীল স্কিনে চুলকানিতে কার্যকর।
🧴 অ্যান্টিবায়োটিক (ব্যাকটেরিয়াল সংক্রমণের ফলে চুলকানি হলে)
- Mupirocin – গোঁট বা সংক্রমণজনিত চুলকানিতে কার্যকর।
- Fusidic Acid – ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে চুলকানি হলে এটি ব্যবহৃত হয়।
🧴 ময়েশ্চারাইজার ও চুলকানি নিয়ন্ত্রণে সহায়ক
- Colloidal Oatmeal Cream – প্রাকৃতিকভাবে চুলকানি কমায়।
- Urea Cream (10%-20%) – শুষ্ক ত্বকজনিত চুলকানিতে এই ক্রিম ব্যবহৃত হয়।
- Lactic Acid Lotion – ত্বক মসৃণ ও চুলকানি নিয়ন্ত্রণে সহায়ক।
চুলকানির ঔষধের নাম স্কয়ার কোম্পানি
বাংলাদেশে চুলকানি ও ছত্রাক সংক্রমণের জন্য বেশ কিছু কার্যকর ওষুধ উৎপাদন করে
স্কয়ার ফার্মাসিউটিক্যালস। নিচে স্কয়ারের এমন কিছু ওষুধের নাম, উপাদান এবং
তাদের কার্যকারিতা তুলে ধরা হলো, যা বিশেষভাবে ত্বকের চুলকানি, ফাংগাল
সংক্রমণ ও প্রদাহ উপশমে ব্যবহৃত হয়।
১. ফাঙ্গিডাল-এইচসি (Fungidal-HC)
- জেনেরিক নাম: Miconazole Nitrate + Hydrocortisone
- ব্যবহার: এই ক্রিমটি ছত্রাক সংক্রমণ (Candida, Tinea) এবং ত্বকের হালকা থেকে মাঝারি প্রদাহজনিত চুলকানি উপশমে ব্যবহৃত হয়।
- উপকারিতা: এটি ছত্রাক ধ্বংস করে এবং হালকা স্টেরয়েড হিসেবে প্রদাহ ও চুলকানি কমায়।
২. অক্সিফান (Oxifun)
- জেনেরিক নাম: Oxiconazole
- ব্যবহার: Tinea corporis, Tinea cruris, ও Versicolor জাতীয় ছত্রাক সংক্রমণ ও চুলকানিতে ব্যবহৃত হয়।
- উপকারিতা: এটি শক্তিশালী অ্যান্টিফাংগাল হিসেবে কাজ করে এবং সংক্রমণজনিত চুলকানি দ্রুত কমাতে সাহায্য করে।
৩. ক্লোপিরক্স (Clopirox)
- জেনেরিক নাম: Ciclopirox Olamine
- ব্যবহার: এই ক্রিমটি ত্বকের ছত্রাক, খুশকি, Seborrheic dermatitis এবং কিছু ব্যাকটেরিয়াল সংক্রমণে ব্যবহৃত হয়।
- উপকারিতা: এটি সংক্রমণ নিয়ন্ত্রণের পাশাপাশি ত্বকের চুলকানি ও জ্বালাভাব কমায়।
৪. টপিকোর্ট (Topicort)
- জেনেরিক নাম: Hydrocortisone Acetate
- ব্যবহার: হালকা ত্বক প্রদাহ, একজিমা, ইনসেক্ট বাইট এবং এলার্জিজনিত চুলকানিতে ব্যবহৃত হয়।
- উপকারিতা: এটি হালকা কর্টিকোস্টেরয়েড যা ত্বকে নিরাপদভাবে চুলকানি ও প্রদাহ কমাতে সাহায্য করে।
৫. ডি-র্যাশ প্লাস (De-rash Plus)
- জেনেরিক নাম: Miconazole Nitrate + Zinc Oxide + Soft Paraffin
- ব্যবহার: এটি মূলত শিশুদের ডায়াপার র্যাশ, ছত্রাকজনিত চুলকানি এবং সংবেদনশীল ত্বকে ব্যবহৃত হয়।
- উপকারিতা: মিকোনাজল ছত্রাক দূর করে, জিঙ্ক অক্সাইড প্রদাহ প্রশমনে সহায়ক এবং প্যারাফিন ত্বককে সুরক্ষা দেয়।
৬. ইমোলি লোশন (Emoli Lotion)
- জেনেরিক নাম: Benzalkonium Chloride, Chlorhexidine, Liquid Paraffin
- ব্যবহার: শুষ্ক ত্বক, এলার্জিজনিত চুলকানি ও একজিমা ক্ষেত্রে ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার হয়।
- উপকারিতা: এটি ত্বককে আর্দ্র রাখে, জীবাণুনাশক প্রভাব রাখে এবং সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে।
স্কিন এলার্জি ঔষধের নাম
ত্বকের অ্যালার্জির চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলো মূলত অ্যান্টিহিস্টামিন,
স্টেরয়েড, ইমিউনো-মডুলেটর ও ময়েশ্চারাইজার জাতীয় হয়ে থাকে।
নিচে স্কিন এলার্জির বিভিন্ন জেনেরিক ওষুধের নাম ও তাদের কাজ দেওয়া হলো-
১. অ্যান্টিহিস্টামিন (Antihistamines)
| জেনেরিক নাম | কাজ |
|---|---|
| Cetirizine | এলার্জির কারণে চুলকানি ও র্যাশ কমায় |
| Loratadine | অ্যালার্জিক চুলকানি ও ঠাণ্ডাজনিত র্যাশে |
| Fexofenadine | তীব্র এলার্জি, হাইভস বা স্কিন র্যাশে |
| Levocetirizine | রাতের চুলকানিতে কার্যকর |
| Chlorpheniramine Maleate | হালকা চুলকানি ও অ্যালার্জিতে |
| Hydroxyzine | শক্তিশালী অ্যান্টিহিস্টামিন, ঘুমপ্রদায়ক |
২. স্টেরয়েড ক্রিম (Topical Corticosteroids)
| জেনেরিক নাম | কাজ |
|---|---|
| Hydrocortisone | শিশুদের বা মুখে ব্যবহারে নিরাপদ |
| Betamethasone Valerate | একজিমা, অ্যালার্জি ও প্রদাহে |
| Clobetasol Propionate | তীব্র প্রদাহ ও অ্যালার্জি |
| Mometasone Furoate | সংবেদনশীল স্কিনে নিরাপদভাবে ব্যবহৃত |
৩. ময়েশ্চারাইজার ও সাপোর্টিভ চিকিৎসা
| জেনেরিক নাম / উপাদান | কাজ |
|---|---|
| Glycerin + Paraffin + Cetyl Alcohol | ত্বক মসৃণ ও হাইড্রেটেড রাখে |
| Colloidal Oatmeal Cream | প্রাকৃতিকভাবে চুলকানি ও প্রদাহ কমায় |
| Urea 10%-20% Cream | ড্রাই স্কিনে কার্যকর |
| Lactic Acid Lotion |
হালকা এক্সফোলিয়েন্ট ও ময়েশ্চারাইজিং
|
৪. ইমিউনো-মডুলেটর (Steroid Alternatives)
| জেনেরিক নাম / উপাদান | কাজ |
|---|---|
| Tacrolimus (0.03% / 0.1%) | প্রদাহ কমায়, ইমিউন প্রতিক্রিয়া দমন করে |
| Pimecrolimus | সংবেদনশীল স্কিনে নিরাপদ |
চর্মরোগ প্রতিরোধ করার উপায়
চর্মরোগ আমাদের দেহে বিভিন্ন ধরনের সংক্রমণের মাধ্যমে ছড়াতে পারে। তবে কিছু
সহজ অভ্যাস গড়ে তুললেই আমরা অনেকটাই চর্মরোগ প্রতিরোধ করতে পারি।
নিচে উল্লেখ করা হলো কিছু কার্যকর পরামর্শ:
- পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা: প্রতিদিন গোসল করুন, শরীরে ঘাম জমে থাকা অবস্থায় বেশি সময় ধরে থাকা যাবে না।
- ব্যক্তিগত জিনিসপত্র শেয়ার না করা: তোয়ালে, কাপড়, চিরুনি, বিছানার চাদর অন্যের সঙ্গে শেয়ার করা থেকে বিরত থাকুন।
- সিনথেটিক পোশাক পরিহার করুন: সিনথেটিক কাপড় ঘাম ধরে রাখে ও ত্বকে র্যাশ বা চুলকানি বাড়ায়, তাই তুলার হালকা কাপড় পরা ভালো।
- ঘামাভাব ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করুন: দেহের ভাঁজে ভাঁজে যাতে ঘাম জমে না থাকে সে দিকে খেয়াল রাখুন।
- পর্যাপ্ত পানি পান করুন: প্রচুর পানি পান করলে ত্বক ময়েশ্চারাইজ থাকে এবং চুলকানি বা চর্মরোগ প্রতিরোধে সহায়তা করে।
চর্মরোগ প্রতিরোধ করার উপায় মেনে চললে অনেক সাধারণ ছত্রাক বা অ্যালার্জিজনিত
ত্বকের সমস্যা সহজেই এড়ানো যায়।
চর্মরোগ থেকে মুক্তির উপায়
যদি আপনি ইতোমধ্যেই চর্মরোগে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে কিছু ধাপ অনুসরণ করলে
সহজে উপশম সম্ভব।
যেমনঃ
- চিকিৎসকের পরামর্শ নেওয়া: নিজের মতো করে ওষুধ না ব্যবহার করে প্রথমেই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- ঠিকভাবে ওষুধ ব্যবহার করা: প্রেসক্রিপশন অনুযায়ী নিয়মিত ফাংগাল, অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড ক্রিম লাগান।
- ঘন ঘন পরিষ্কার করা: সংক্রমিত স্থান প্রতিদিন পরিষ্কার ও শুকনো রাখুন।
- খাওয়ার নিয়ম মেনে চলা: চিনি ও তৈলাক্ত খাবার কমিয়ে দিন, ফল ও শাকসবজি বেশি খান।
- নিয়মিত পোশাক পরিবর্তন: স্যাঁতসেঁতে বা ঘামে ভেজা পোশাক পরিহার করুন।
চর্মরোগ থেকে মুক্তির উপায় হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্ন জীবনযাপন ও ওষুধের
সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
FAQs
১. চর্মরোগের জন্য সবচেয়ে ভালো ঔষধ কোনটি?
চর্মরোগের জন্য সবচেয়ে ভালো ঔষধ নির্ভর করে রোগের ধরন ও তীব্রতার ওপর।
সাধারণত Clotrimazole, Miconazole, Betamethasone Valerate ও Fusidic Acid
টপিক্যাল চর্মরোগে বেশি ব্যবহৃত হয়। তবে সঠিক রোগ নির্ণয়ের পর চিকিৎসকের
পরামর্শে ওষুধ গ্রহণ করা উচিত।
২. ইকোনাজল নাইট্রেট বিপি ১% কি?
Econazole Nitrate BP 1% একটি অ্যান্টিফাংগাল ক্রিম, যা ছত্রাকজনিত ত্বকের
সংক্রমণ যেমন টিনিয়া, ক্যানডিডিয়াসিস এবং রিংওয়ার্মে ব্যবহৃত হয়। এটি প্রদাহ
কমাতেও সহায়তা করে।
৩. ফুসকুড়ি ও চুলকানির জন্য কোন ঔষধ?
ফুসকুড়ি ও চুলকানির জন্য সাধারণত Miconazole, Clotrimazole, Hydrocortisone
বা Fusidic Acid যুক্ত ক্রিম ব্যবহার করা হয়। শিশুদের ক্ষেত্রে Nystatin এবং
প্রাপ্তবয়স্কদের জন্য Antihistamine ট্যাবলেটও ব্যবহার করা যেতে পারে।
৪. Crotamiton এর কাজ কি?
Crotamiton একটি স্ক্যাবিস ও অ্যালার্জিক চুলকানির টপিক্যাল ওষুধ। এটি ত্বকে
ব্যবহার করলে চুলকানি দ্রুত প্রশমিত করে এবং স্ক্যাবিস প্যারাসাইট ধ্বংসে
সহায়তা করে। Crotamiton Lotion price in bangladesh = আনুমানিক ৭০-৮০ টাকা।
৫. এলার্জি চুলকানি ঔষধের নাম কি?
এলার্জি থেকে হওয়া চুলকানির জন্য ব্যবহৃত ওষুধগুলোর মধ্যে রয়েছে Cetirizine,
Loratadine (ট্যাবলেট) এবং Betamethasone বা Mometasone (ক্রিম)। এছাড়াও
Tacrolimus ও Pimecrolimus ক্রিম দীর্ঘমেয়াদি এলার্জিক একজিমায় কার্যকর।
৬. চর্ম রোগ হওয়ার কারণ কি?
চর্মরোগ হওয়ার পেছনে ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস, অ্যালার্জি, গরম-ঘাম,
অপরিচ্ছন্নতা ও ইমিউন সিস্টেম দুর্বলতা দায়ী। অনেক সময় হরমোনের সমস্যা বা
পরিবেশগত কারণে ত্বকে সংক্রমণ হতে পারে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় না
রাখাও চর্ম রোগ বেড়ে যাওয়ার বড় কারণ।
৭. কোন কোন চর্মরোগ ছোঁয়াচে?
ছত্রাকজনিত সংক্রমণ (Tinea), স্ক্যাবিস (Scabies), ইম্পেটিগো, হার্পেস ইত্যাদি
চর্মরোগগুলো ছোঁয়াচে। এগুলোতে আক্রান্ত ব্যক্তির সঙ্গে শরীরে স্পর্শ করা থেকে
বিরত থাকুন। এছাড়া এসব রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র অন্যের
ব্যবহার করা যাবে না।
৮. চর্ম রোগের মহৌষধ কী?
চর্মরোগের নির্দিষ্ট মহৌষধ নেই, কারণ রোগ অনুযায়ী রোগের চিকিৎসা ভিন্ন হয়। তবে
ছত্রাকের জন্য Clotrimazole বা Terbinafine, প্রদাহের জন্য Betamethasone,
ব্যাকটেরিয়ার জন্য Fusidic Acid ও স্ক্যাবিসের জন্য Permethrin খুবই কার্যকর।
উপসংহার
চর্মরোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের জেনেরিক নাম ও কাজ জানা প্রতিটি ব্যক্তি,
ফার্মাসিস্ট ও রোগীর জন্য জরুরি। এই আর্টিকেলে প্রায় সব গুরুত্বপূর্ণ
ডার্মাটোলজিক্যাল ওষুধের জেনেরিক ও ব্যবহার তুলে ধরা হয়েছে। সঠিক রোগ নির্ণয়ের
মাধ্যমে এই ওষুধগুলো ব্যবহারে চর্মরোগ থেকে ভাল হতে সহায়তা করবে।
বিশেষ দ্রষ্টব্যঃ এখানে একই ওষুধ বিভিন্ন সেকশনে থাকতে পারে কারণ একটি
ওষুধ বিভিন্ন চর্ম রোগের জন্য ব্যবহৃত হয়ে থাকে এবং এগুলো ডক্টর ব্যতীত নিজে
নিজে ব্যবহার করা উচিত নয়।


