কান, নাক ও গলার চিকিৎসায় ব্যবহৃত ওষুধের জেনেরিক নাম ও কাজ

কান, নাক ও গলার চিকিৎসায় ব্যবহৃত ওষুধের জেনেরিক নাম ও কাজ জানুন এই আর্টিকেলে। নাক বন্ধ, কানের ইনফেকশন ও গলা ব্যথায় কী ওষুধ লাগে সবকিছু জানুন উদাহরণ সহ।
কান-নাক-ও-গলার-চিকিৎসায়-ব্যবহৃত-ওষুধের-জেনেরিক-নাম-ও-কাজ
এই আর্টিকেলে আপনি জানতে পারবেন- কোন কোন জেনেরিক ওষুধগুলো কান, নাক ও গলার চিকিৎসায় ব্যবহৃত হয় এবং তাদের কাজ কী। কান, নাক ও গলার চিকিৎসা সংক্রান্ত জ্ঞান বাড়াতে এবং রোগীর সাথে সঠিকভাবে কথা বলার জন্য এটি MPO, ফার্মেসি স্টুডেন্ট এবং সাধারণ পাঠকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূচিপত্রঃ কান, নাক ও গলার চিকিৎসায় ব্যবহৃত ওষুধের জেনেরিক নাম ও কাজ

এই আর্টিকেল থেকে আপনি যে সমস্ত তথ্য পাবেন তা এক নজরে দেখে নিন-

কান, নাক ও গলার চিকিৎসায় ব্যবহৃত ওষুধের জেনেরিক নাম ও কাজ

আমাদের দৈনন্দিন জীবনে নাক, কান ও গলার সমস্যাগুলো খুবই সাধারণ। যেমন: নাক বন্ধ থাকা, কানের ইনফেকশন, গলার ব্যথা বা অ্যালার্জি। এই সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর চিকিৎসার জন্য কিছু নির্দিষ্ট ওষুধ ব্যবহৃত হয়।

Therapeutic Class: Ear-Nose & Oropharynx- এই শ্রেণির ওষুধগুলো মূলত কানের ইনফেকশন, নাক বন্ধ হওয়া, অ্যালার্জি, সাইনাস ও গলার ইনফেকশন বা প্রদাহের চিকিৎসায় ব্যবহৃত হয়।

A) Therapeutic Subclass: Nasal Decongestant

নাকের বন্ধভাব, অ্যালার্জি ও প্রদাহ উপশমে ব্যবহৃত ঔষধ।

Therapeutic Group: Anti-inflammatory and Anti-allergic Nasal Spray/Drop

  • Xylometazoline – নাক বন্ধ থাকা ও সাইনাসের উপসর্গ উপশমে দ্রুত কাজ করে।
  • Oxymetazoline – দীর্ঘস্থায়ী নাক বন্ধভাব বা ঠান্ডাজনিত কনজেশনে কার্যকর।
  • Olopatadine Hydrochloride – নাকের অ্যালার্জিজনিত চুলকানি ও সর্দিতে ব্যবহৃত হয়।
  • Fluticasone Propionate – অ্যালার্জিক রাইনাইটিস, নাক দিয়ে পানি পড়া ও সাইনাসের প্রদাহে ব্যবহৃত।
  • Mometasone Furoate – নাকের অ্যালার্জি, সাইনুসাইটিস এবং নাকের পলিপ কমাতে ব্যবহৃত।
  • Azelastine Hydrochloride – অ্যালার্জিক রাইনাইটিসে দ্রুত উপশম দেয়।
  • Sodium Chloride Nasal Spray – নাকের শুষ্কতা দূর করতে ও জমাট কফ পরিষ্কার করতে ব্যবহৃত হয়।
  • Budesonide Nasal Spray – নাকের অ্যালার্জি, সাইনাস ও পলিপের চিকিৎসায় ব্যবহৃত স্টেরয়েড স্প্রে।

B) Therapeutic Subclass: Otic (Ear) Preparation

কানের ইনফেকশন বা ব্যথার চিকিৎসায় ব্যবহৃত ড্রপ।
  • Ciprofloxacin Ear Drops – ব্যাকটেরিয়াজনিত কানের ইনফেকশন নিরাময়ে ব্যবহৃত।
  • Ciprofloxacin + Dexamethasone – ইনফেকশন ও প্রদাহ দুটোই একসাথে কমায়।
  • Ofloxacin Ear Drops – কানের ইনফেকশন বিশেষ করে মিডল ইয়ার ইনফেকশনে কার্যকর।
  • Neomycin + Polymyxin B + Hydrocortisone – ব্যাকটেরিয়াল ইনফেকশন ও প্রদাহে ব্যবহৃত কানের ড্রপ।

C) Therapeutic Subclass: Oropharyngeal Preparation

গলা ব্যথা, ইনফেকশন ও মুখের ঘায়ের চিকিৎসায় ব্যবহৃত।
  • Benzydamine Hydrochloride – গলা ব্যথা, ইনফেকশন বা মুখে ঘা’র জন্য গার্গল ও স্প্রে হিসেবে ব্যবহৃত হয়।
  • Chlorhexidine Gluconate Mouthwash – মুখের জীবাণু ও দাঁতের সংক্রমণ প্রতিরোধে ব্যবহৃত।
  • Lidocaine + Chlorhexidine – গলার ব্যথা ও অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়।

গলা ও কান ব্যথার ঔষধ

গলা ও কান ব্যথার জন্য ব্যবহৃত সাধারণ কিছু ঔষধ নিচে তুলে ধরা হলো। এগুলো সাধারণত সংক্রমণ, প্রদাহ বা ব্যাকটেরিয়ার কারণে হওয়া ব্যথা উপশমে ব্যবহৃত হয়।
গলা-ও-কান-ব্যথার-ঔষধ

গলা ব্যথার জন্য ঔষধ (Throat Pain)

1. লোজেঞ্জ (Lozenges বা চুষে খাওয়ার ট্যাবলেট)
  • Strepsils
  • Vicks
  • Septilin Lozenges
কাজ: গলার খুসখুস, ব্যথা এবং সংক্রমণ কমায়।

2. অ্যান্টিসেপটিক গার্গল (গারারা করার ওষুধ)
কাজ: গলার জীবাণু ধ্বংস করে ও প্রদাহ কমায়।

3. অ্যান্টিবায়োটিক (ব্যাকটেরিয়ার কারণে হলে)
  • Azithromycin (অ্যাজিথ্রোমাইসিন)
  • Cefuroxime
কাজ: ইনফেকশন সারায়। শুধুমাত্র ডাক্তারের প্রেসক্রিপশনে ব্যবহারযোগ্য।

4. ব্যথানাশক ও প্রদাহনাশক
  • Paracetamol
  • Diclofenac Sodium
কাজ: জ্বর বা ব্যথা থাকলে ব্যবহৃত হয়।

কান ব্যথার জন্য ঔষধ (Ear Pain)

1. কানের ড্রপ (Ear Drop)
  • Ciplox Ear Drop
  • Otosporin
  • Earclens
কাজ: ইনফেকশন বা কান ফোলায় ভালো কাজ করে।

2. অ্যান্টিবায়োটিক (ব্যাকটেরিয়া থাকলে)
  • Amoxicillin-Clavulanic Acid (Augmentin)
  • Cefixime
ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খেতে হবে।

3. ব্যথা ও জ্বরের ঔষধ
  • Ibuprofen
  • Paracetamol
কাজ: কান ব্যথা ও জ্বর কমাতে সহায়তা করে।

নাকের ভিতর ঘা হলে কি ঔষধ ব্যবহৃত হয়

বিভিন্ন সংক্রমণ, শুষ্কতা, অ্যালার্জি বা ঘর্ষণের কারণে নাকের ভেতরে ঘা হতে পারে। নিচে নাকের ভিতরে ঘা হওয়ার সাধারণ কারণ এবং এ সমস্যার জন্য ব্যবহৃত কিছু জেনেরিক ঔষধের নাম দেওয়া হলো।
নাকের-ভিতর-ঘা-হলে-কি-ঔষধ-ব্যবহৃত-হয়

নাকের ভিতরে ঘা হলে যে ঔষধগুলো ব্যবহৃত হয় (জেনেরিক নামসহ)

  • Mupirocin (Ointment): এটি একটি অ্যান্টিবায়োটিক মলম যা ব্যাকটেরিয়াজনিত ইনফেকশনজনিত ঘা নিরাময়ে কার্যকর।
  • Fusidic Acid (Cream/Ointment): ঘা সংক্রমণ রোধ ও নিরাময়ে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ক্রিম।
  • Sodium Chloride Nasal Spray (0.9%): নাকের শুষ্কতা দূর করতে ও ভেতরের অংশ স্নিগ্ধ রাখতে ব্যবহৃত হয়।
  • Betamethasone + Neomycin Cream: অ্যালার্জি ও ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে প্রয়োগযোগ্য (চিকিৎসকের পরামর্শে)।
  • Hydrocortisone (Nasal Cream): হালকা প্রদাহ, অ্যালার্জি ও চুলকানিজনিত ঘা উপশমে সাহায্য করে।

কানের ইনফেকশনের ঔষধের নাম

এই ওষুধগুলো কানের ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন, ব্যথা বা ফোলা কমাতে ব্যবহৃত হয়। এই ওষুধের সঠিক ডোজ ও প্রয়োগপদ্ধতি রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই গ্রহণ করতে হবে।
কানের-ইনফেকশনের-ঔষধের-নাম
কানের ইনফেকশনের জন্য ব্যবহৃত জেনেরিক ঔষধের নাম নিচে দেওয়া হলো-

কানের ইনফেকশনের ঔষধের জেনেরিক নাম

  • Ciprofloxacin (Ear Drops): ব্যাকটেরিয়াজনিত কানের ইনফেকশনের জন্য বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ড্রপ।
  • Ofloxacin (Ear Drops): বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিক, মধ্যকর্ণ ও বাহ্যিক কানে কার্যকর।
  • Gentamicin (Ear Drops): কানের ইনফেকশনে ব্যাকটেরিয়া ধ্বংসে কার্যকর।
  • Hydrocortisone + Neomycin + Polymyxin B (Ear Drops): ব্যথা, প্রদাহ ও ইনফেকশন এই তিনটির জন্যই একসাথে ব্যবহৃত হয়।
  • Acetic Acid (Ear Drops): কানের pH নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে।
  • Paracetamol (Tablet or Syrup): কানের ইনফেকশন থেকে আসা ব্যথা ও জ্বর উপশমে ব্যবহৃত হয়।

কানের ব্যাথার ড্রপের নাম

নিচে কানের ব্যথার জন্য ব্যবহৃত কিছু জনপ্রিয় জেনেরিক ওষুধের নাম দেওয়া হলো।

কানের ব্যথার ড্রপের নাম (জেনেরিক)

  • Ofloxacin Ear Drops: ব্যাকটেরিয়া সংক্রমণ ও ব্যথা কমাতে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ড্রপ।
  • Ciprofloxacin Ear Drops: ব্যাকটেরিয়াজনিত ইনফেকশনে কার্যকর এবং ব্যথা উপশম করে।
  • Gentamicin Ear Drops: তীব্র সংক্রমণ ও ব্যথার জন্য ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ড্রপ।
  • Hydrocortisone + Neomycin + Polymyxin B Ear Drops: ব্যথা, প্রদাহ ও সংক্রমণ কমানোর জন্য একসঙ্গে ব্যবহৃত হয়।
  • Lidocaine Ear Drops: কানের ব্যথা দ্রুত উপশমে ব্যবহৃত হয়, স্থানীয় অ্যানেস্থেটিক হিসেবে কাজ করে।

FAQs

১। নাক, কান, গলা বিশেষজ্ঞ কে কি বলে?

উত্তর: নাক, কান, গলা বিশেষজ্ঞ কে বলা হয় "Otorhinolaryngologist" বা "ENT"। নাক, কান ও গলার যেকোনো সমস্যায় একজন ইএনটি (ENT) বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। কারণ এসব অঙ্গের সংবেদনশীলতা এবং জটিলতা থাকায় সঠিক চিকিৎসা না হলে সমস্যা আরও বেড়ে যেতে পারে। একজন ইএনটি চিকিৎসক রোগের প্রকৃতি, লক্ষণ এবং পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে সঠিক ওষুধ ও থেরাপি নির্ধারণ করে থাকেন।

২। নাক, কান, গলা ইনফেকশনের চিকিৎসা কীভাবে হয়?

উত্তর: নাক, কান বা গলার সংক্রমণ ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে সাধারণত বিশ্রাম, পর্যাপ্ত পানি পান, গার্গল করা এবং অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। তবে যদি ইনফেকশন ব্যাকটেরিয়ার কারণে হয়, তাহলে চিকিৎসক প্রয়োজন অনুযায়ী অ্যান্টিবায়োটিক ওষুধ প্রেসক্রাইব করে থাকেন। এছাড়াও জ্বর, ব্যথা বা শ্বাসকষ্ট থাকলে সেগুলোর জন্যও আলাদা চিকিৎসা দেওয়া হয়।

৩। নাক, কান, গলা ইনফেকশন হলে কি এন্টিবায়োটিক খেতে হবে?

উত্তর: সব ধরনের ইনফেকশনে অ্যান্টিবায়োটিক খাওয়া প্রয়োজন হয় না। অ্যান্টিবায়োটিক কেবলমাত্র তখনই খেতে হয়, যখন ইনফেকশনটি ব্যাকটেরিয়াজনিত হয় বলে নিশ্চিত হওয়া যায়। অনেক সময় ভাইরাল ইনফেকশনেও মানুষ ভুলবশত অ্যান্টিবায়োটিক গ্রহণ করে থাকে, যা মারাত্মক ক্ষতিকর হতে পারে।

৪। জাতীয় নাক, কান ও গলা হাসপাতাল কোথায় অবস্থিত?

উত্তর: জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউট ও হাসপাতাল (National Institute of ENT) বাংলাদেশের রাজধানী ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত। এটি ENT বিষয়ক জটিল রোগের জন্য একটি সরকারি বিশেষায়িত হাসপাতাল, যেখানে অভিজ্ঞ চিকিৎসক ও আধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে। রোগীরা এখানে চক্ষু, কান, গলা ও নাক সংক্রান্ত জটিল সমস্যার উন্নত চিকিৎসা নিতে পারেন।

উপসংহার

কান, নাক ও গলার চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলো আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নাক, কান ও গলার ওষুধের সঠিক জেনেরিক নাম ও তাদের কাজ জানলে চিকিৎসা আরও সহজ ও কার্যকর হয়। তাই এই ওষুধগুলোর গঠন, ব্যবহার ও কাজ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা প্রয়োজন। বিশেষ করে যারা মেডিকেল সেলস, ফার্মেসি বা চিকিৎসা শিক্ষার সাথে জড়িত, তাদের জন্য এই জ্ঞান অত্যন্ত দরকারি। তবে মনে রাখবেন, আমি সব সময় একটি কথা বলি সেটি হচ্ছে- কোনো ওষুধ ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া সর্বদা নিরাপদ।

এই পোস্টটি শেয়ার করুন ...

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url