হরমোন ও স্টেরয়েড জাতীয় ওষুধের জেনেরিক নাম ও কাজ

হরমোন ও স্টেরয়েড জাতীয় ওষুধের জেনেরিক নাম ও কাজ জানুন এই আর্টিকেল থেকে। গর্ভনিরোধ, হরমোন রিপ্লেসমেন্ট, থাইরয়েড ও স্টেরয়েড ওষুধের জেনেরিক নাম ও কাজ উদাহরণসহ বিস্তারিত সহজ ভাষায় এখানে আলোচনা করা হয়েছে।

হরমোন-ও-স্টেরয়েড-জাতীয়-ওষুধের-জেনেরিক-নাম-ও-কাজ
হরমোন ও স্টেরয়েড জাতীয় ওষুধের জেনেরিক নাম ও কাজ জানা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ।কারণ এই ওষুধগুলো গর্ভনিরোধ, গর্ভপাত রোধ, থাইরয়েড হরমোনের ঘাটতি পূরণ, হাড়ের ক্ষয় প্রতিরোধ, যৌন হরমোনের ভারসাম্য রক্ষা এবং প্রদাহ কমানোর জন্য ব্যবহার হয়। এই থেরাপিউটিক ক্লাসের প্রতিটি ওষুধের জেনেরিক নাম ও কাজ জানা থাকলে, এই রোগে ডাক্তার কি ওষুধ দেয় সে সম্পর্কে জানা যায়।

সূচিপত্রঃ হরমোন ও স্টেরয়েড জাতীয় ওষুধের জেনেরিক নাম ও কাজ

এই আলোচনা থেকে আপনি যে সমস্ত তথ্য গুলো জানতে পারবেন তা এক নজরে দেখে নিন-

হরমোন ও স্টেরয়েড জাতীয় ওষুধের জেনেরিক নাম ও কাজ

স্টেরয়েড মেডিসিন কি?

স্টেরয়েড মেডিসিন হলো এমন ধরনের ওষুধ, যা স্টেরয়েড নামক রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হয়। এই ওষুধগুলো শরীরে থাকা প্রাকৃতিক স্টেরয়েড হরমোনের মতো কাজ করে এবং অনেক ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়।

সহজভাবে বললে- স্টেরয়েড মেডিসিন এমন ওষুধ যা শরীরের প্রদাহ (inflammation) কমায়, অতিরিক্ত রোগ প্রতিরোধের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং কিছু হরমোনের ঘাটতি পূরণে সাহায্য করে।

এটি কেন দেয়া হয়?
  • শরীরে কোনো হরমোনের ঘাটতি থাকলে (যেমন অ্যাড্রিনাল হরমোনের ঘাটতি)।
  • শরীরে অতিরিক্ত প্রদাহ হলে (যেমন Asthma, Arthritis, Allergic reaction)।
  • অটোইমিউন রোগে (যেমন SLE, Rheumatoid arthritis)।
  • কিছু ক্যান্সারের চিকিৎসায়।

Therapeutic Class: Hormones & Steroids

চলুন আমরা এখন Therapeutic Class: Hormones & Steroids এর সমস্ত জেনারিক নামগুলো জেনে আসি-

Therapeutic Class: Hormones & Steroids- এই ওষুধগুলো গর্ভনিরোধ, গর্ভপাত রোধ, হরমোনের ঘাটতি পূরণ এবং থাইরয়েড বা মহিলাদের হরমোনজনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।

A) গর্ভনিরোধক ওষুধ (Contraceptive)

👉 নারীদের গর্ভধারণ রোধে ব্যবহৃত হয়। মাসিক চক্র নিয়ন্ত্রণ ও জন্মনিয়ন্ত্রণে সহায়তা করে।
  • Drospirenone + Ethinyl Estradiol – কম্বাইন্ড হরমোন পিল যা জন্মনিয়ন্ত্রণে কার্যকর।
  • Desogestrel + Ethinyl Estradiol – ওভুলেশন বন্ধ করে গর্ভধারণ রোধ করে।
  • Levonorgestrel – এমারজেন্সি কন্ট্রাসেপটিভ হিসেবে ব্যবহৃত হয় (৭২ ঘণ্টার মধ্যে)।
  • Ulipristal Acetate – এমারজেন্সি কন্ট্রাসেপটিভ, উচ্চ কার্যকারিতা সম্পন্ন।
  • Medroxyprogesterone acetate – ইনজেকশন ফর্মে দীর্ঘ Acting কন্ট্রাসেপটিভ।

B) ইউটেরাসে অস্বাভাবিক টিস্যু বৃদ্ধির চিকিৎসা (Endometriosis)

👉 জরায়ুতে অস্বাভাবিক টিস্যু বৃদ্ধি কমাতে সহায়তা করে।
  • Norethisterone – সিন্থেটিক প্রোজেস্টিন; মাসিক ব্যথা ও টিস্যু বৃদ্ধি কমায়।
  • Dienogest – আধুনিক প্রোজেস্টিন, এন্ডোমেট্রিওসিসে বিশেষভাবে কার্যকর।
  • Danazol – এন্ডোমেট্রিওসিসে কার্যকর পুরনো একটি ওষুধ। এন্ডোমেট্রিওসিস কমাতে, ব্যথা কমাতে, হরমোনের ভারসাম্য আনার জন্য এটি ব্যবহৃত হয়। এতে androgenic effect আছে। এই ওষুধে পুরুষ হরমোনের মতো কিছু প্রভাব আছে — একে বলে androgenic effect।

C) গর্ভপাত রোধে ব্যবহৃত হরমোন (Abortion Prevention)

👉 ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় গর্ভপাত রোধে সহায়তা করে।
  • Allylestrenol – গর্ভের স্থায়িত্ব বাড়ায় ও গর্ভধারণ টিকিয়ে রাখতে সাহায্য করে।
  • Progesterone – প্রাকৃতিক হরমোন, গর্ভধারণ রক্ষা ও মাসিক নিয়ন্ত্রণে সাহায্য করে।
  • Hydroxyprogesterone caproate – preterm labor প্রতিরোধে ব্যবহৃত হয়। Preterm labor মানে হলো সময়ের আগেই প্রসব বেদনা (labour pain) শুরু হওয়া

D) হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি (Hormone Replacement Therapy - HRT)

👉 মেনোপজ বা হরমোন ঘাটতির কারণে তৈরি হওয়া লক্ষণ কমাতে ব্যবহৃত হয়।
  • Letrozole USP – পোস্টমেনোপজাল মহিলাদের জন্য; কিছু ক্যান্সার চিকিৎসাতেও এটি ব্যবহৃত হয়।
  • Tibolone – মেনোপজ পরবর্তী হরমোন বিকল্প হিসেবে এটি ব্যবহৃত হয়।
  • Dehydroepiandrosterone (DHEA) – যৌন ইচ্ছা বৃদ্ধি ও হরমোন ভারসাম্য রক্ষায় সহায়ক।
  • Flibanserin – মহিলাদের যৌন ইচ্ছা বাড়াতে ব্যবহৃত হয়।
  • Estriol – ইস্ট্রোজেন ঘাটতি পূরণে ব্যবহৃত হয়।
  • Estradiol – HRT তে সর্বাধিক ব্যবহৃত ইস্ট্রোজেন। Estradiol হলো এক ধরনের প্রাকৃতিক মহিলা হরমোন (Estrogen), যা মেয়েদের শরীরে তৈরি হয়।
  • Conjugated estrogens – menopausal symptoms-এর জন্য ব্যবহৃত হয়। মাসিক বন্ধ হওয়ার পর মেয়েদের যেসব সমস্যা হয়, সেই সমস্যাগুলো দূর করতে এই ওষুধ ব্যবহার করা হয়।

E) থাইরয়েড হরমোন (Thyroid Hormone)

👉 হাইপোথাইরয়েডিজম চিকিৎসায় ব্যবহৃত হয়।
  • Levothyroxine Sodium (T4) – থাইরয়েড হরমোন ঘাটতি পূরণে এটা কার্যকর।
  • Liothyronine (T3) – দ্রুত কার্যকরী থাইরয়েড হরমোন।

F) GnRH রিসেপটর অ্যান্টাগনিস্ট (GnRH Receptor Antagonist)

👉 ইউটারাইন ফাইব্রয়েড, এন্ডোমেট্রিওসিস ও কিছু ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়।
  • Elagolix – হরমোন নিঃসরণ বন্ধ করে টিস্যু বৃদ্ধি কমায়।
  • Relugolix – prostate cancer ও uterine fibroid-এ ব্যবহৃত হয়।

স্টেরয়েড অর্থ কি

স্টেরয়েড হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ, যা আমাদের শরীরে প্রাকৃতিকভাবে তৈরি হয় এবং অনেক ধরনের গুরুত্বপূর্ণ কাজ করে। যেমন, শরীরে কিছু হরমোন আছে যা স্টেরয়েড দিয়ে তৈরি হয়। উদাহরণ হিসেবে বলা যায় – কোর্টিসল, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন ইত্যাদি।

আরও সহজভাবে বললে- স্টেরয়েড হলো এমন এক ধরনের পদার্থ, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করে, প্রদাহ কমায়, যৌন ক্ষমতা ও অন্যান্য হরমোনের কাজ নিয়ন্ত্রণ করে। ডাক্তাররা প্রয়োজন হলে স্টেরয়েড জাতীয় ওষুধ দিয়ে থাকেন, যা কৃত্রিমভাবে তৈরি করা হয় এবং বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।

উদাহরণ:
  • যদি শরীরে কোনো হরমোনের অভাব হয়, তখন ডাক্তাররা স্টেরয়েড ওষুধ দিয়ে থাকেন।
  • Asthma, arthritis বা অটোইমিউন রোগে প্রদাহ কমানোর জন্যও স্টেরয়েড ব্যবহার হয়।

স্টেরয়েড হরমোন উদাহরণ

স্টেরয়েড হরমোন হলো এমন ধরনের হরমোন যা স্টেরয়েড যৌগ দিয়ে তৈরি। এই হরমোনগুলো মানুষের শরীরে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে যেমন প্রদাহ নিয়ন্ত্রণ, লিঙ্গ বৈশিষ্ট্য তৈরি, পানি ও লবণের ভারসাম্য রক্ষা, গর্ভধারণ রক্ষা ইত্যাদি।

স্টেরয়েড হরমোনের উদাহরণ

* কোর্টিসল (Cortisol)
  • এটি একটি গ্লুকোকর্টিকয়েড হরমোন।
  • শরীরে প্রদাহ কমানো, রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ, রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখা এবং স্ট্রেস মোকাবেলায় সাহায্য করে।
* অ্যালডোস্টেরন (Aldosterone)
  • এটি একটি মিনারেলোকর্টিকয়েড হরমোন।
  • কিডনির মাধ্যমে শরীরে লবণ ও পানি ধারণের পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে।
* প্রোজেস্টেরন (Progesterone)
  • এটি স্ত্রী হরমোনের মধ্যে একটি।
  • গর্ভধারণ টিকিয়ে রাখতে ও মাসিক চক্র নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
* টেস্টোস্টেরন (Testosterone)
  • এটি পুরুষ হরমোনের প্রধান উদাহরণ।
  • শরীরে পুরুষদের লিঙ্গ বৈশিষ্ট্য (দাড়ি, ঘন কণ্ঠ, পেশি বৃদ্ধি) তৈরি করে এবং যৌন ক্ষমতা নিয়ন্ত্রণে সাহায্য করে।
* এস্ট্রোজেন (Estrogen)
  • এটি প্রধান নারী হরমোন।
  • স্তন বিকাশ, মাসিক চক্র নিয়ন্ত্রণ এবং নারীর শারীরিক বৈশিষ্ট্য তৈরি করে।

স্টেরয়েড ক্রিম এর কাজ কি

স্টেরয়েড ক্রিম হলো এমন ধরনের ওষুধ, যা ত্বকে লাগানোর জন্য তৈরি করা হয় এবং এতে স্টেরয়েড থাকে। এই ক্রিম ত্বকের বিভিন্ন ধরনের প্রদাহজনিত (inflammatory) সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়।
স্টেরয়েড-ক্রিম-এর-কাজ-কি

স্টেরয়েড ক্রিমের মূল কাজ

প্রদাহ (Inflammation) কমানো: যখন ত্বকে লালচে ভাব, ফোলা, চুলকানি বা জ্বালা দেখা যায়, তখন স্টেরয়েড ক্রিম সেই প্রদাহ দ্রুত কমিয়ে দেয়। উদাহরণ: একজিমা, সোরিয়াসিস, ডার্মাটাইটিস ইত্যাদি রোগে।

চুলকানি (Itching) দূর করা: ত্বকে অ্যালার্জির কারণে চুলকানি হলে স্টেরয়েড ক্রিম সেই চুলকানি বন্ধ করতে সাহায্য করে।

অতিরিক্ত রোগ প্রতিরোধের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা: যখন শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা বেশি সক্রিয় হয়ে ত্বকে সমস্যা তৈরি করে (যেমন অটোইমিউন ত্বকের রোগ), তখন এই ক্রিম ব্যবহারে তা নিয়ন্ত্রণে আসে।

অ্যালার্জি প্রতিক্রিয়া কমানো: যেমন কোনো জায়গায় অ্যালার্জির কারণে র‍্যাশ, ফোলা বা লালচে ভাব হলে স্টেরয়েড ক্রিম দ্রুত আরাম দেয়।

স্টেরয়েড জাতীয় ক্রিমের নাম

এই ক্রিমগুলোতে বিভিন্ন ধরনের স্টেরয়েড থাকে এবং কার্যক্ষমতার ভিত্তিতে এগুলোকে mild, moderate, potent ও very potent ক্যাটাগরিতে ভাগ করা হয়।

স্টেরয়েড ক্রিমের উদাহরণ (বাংলাদেশ ও ইন্টারন্যাশনালি ব্যবহৃত জেনেরিক)

🔹 Mild potency steroid cream:

Hydrocortisone cream (0.5% – 1%)
  • সামান্য প্রদাহ, অ্যালার্জি র‍্যাশ, ডার্মাটাইটিসে ব্যবহৃত হয়।
  • উদাহরণ: Hydrocortisone acetate cream
🔹 Moderate potency steroid cream:

Betamethasone valerate cream (0.05%)
  • একজিমা, সোরিয়াসিস, অ্যালার্জিক ডার্মাটাইটিসে ব্যবহৃত হয়।
  • উদাহরণ: Betnovate cream
Mometasone furoate cream (0.1%)
  • প্রদাহ, একজিমা, সোরিয়াসিস ও চুলকানিতে ব্যবহৃত হয়।
  • উদাহরণ: Elocon cream
🔹 Potent steroid cream:

Fluticasone propionate cream (0.05%)
  • একজিমা, সোরিয়াসিস ও stubborn allergic rash-এ ব্যবহৃত হয়।
  • উদাহরণ: Cutivate cream
🔹 Very potent steroid cream:

Clobetasol propionate cream (0.05%)
  • তীব্র একজিমা, সোরিয়াসিস এবং কঠিন ত্বকের প্রদাহজনিত রোগে ব্যবহৃত হয়।
  • উদাহরণ: Dermovate cream
বিশেষ সতর্কতা: স্টেরয়েড ক্রিম কখনো ডাক্তার/ডার্মাটোলজিস্টের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়। কারণ এতে ত্বকের side effect, যেমনঃ ত্বক পাতলা হয়ে যাওয়া, ত্বকের রঙ পরিবর্তন এবং স্টেরয়েড ডিপেনডেন্স সমস্যা হতে পারে।

স্টেরয়েড এর পার্শ্বপ্রতিক্রিয়া

স্টেরয়েডের পার্শ্বপ্রতিক্রিয়া বলতে এই ওষুধগুলো ব্যবহারের ফলে শরীরে যে অপ্রত্যাশিত ও ক্ষতিকর প্রভাব দেখা দেয় সেগুলোকে বোঝায়। স্টেরয়েড ওষুধ দীর্ঘদিন বা মাত্রাতিরিক্ত ব্যবহার করলে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে এর নেতিবাচক প্রভাব পড়ে।

স্টেরয়েডের সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া

ওজন বৃদ্ধি (Weight gain): স্টেরয়েড ব্যবহার করলে ক্ষুধা বেড়ে যায়, ফলে বেশি খাওয়া এবং শরীরে চর্বি জমার কারণে ওজন বৃদ্ধি পায়। বিশেষ করে মুখ, গলা ও পেটে চর্বি বেশি জমে।

মুখমন্ডল গোল হয়ে যাওয়া (Moon face): দীর্ঘমেয়াদী স্টেরয়েড ব্যবহারে মুখ গোল এবং ফুলে যায়, যা Cushingoid appearance নামে পরিচিত।

ডায়াবেটিসের ঝুঁকি (Risk of Diabetes): স্টেরয়েড রক্তে শর্করার পরিমাণ বাড়ায়, তাই ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয়। আবার যাদের আগে থেকেই ডায়াবেটিস আছে, তাদের সুগার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়।

রক্তচাপ বৃদ্ধি (High blood pressure): স্টেরয়েড শরীরে পানি ও লবণ ধরে রাখে, ফলে রক্তচাপ বেড়ে যেতে পারে।

ইমিউন সিস্টেম দুর্বল হওয়া (Weak immunity): চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার না করলে, স্টেরয়েড রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে। ফলে infection সহজে হতে পারে।

হাড় ক্ষয় (Osteoporosis): দীর্ঘদিন স্টেরয়েড নিলে হাড়ের ঘনত্ব কমে যায়, ফলে সহজে হাড় ভাঙার ঝুঁকি থাকে।

পেটের আলসার (Gastric ulcer): স্টেরয়েড পাকস্থলীর ক্ষরণ বৃদ্ধির কারণে আলসার বা গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি করতে পারে।

ত্বকের সমস্যা (Skin problems): দীর্ঘমেয়াদী স্টেরয়েড ক্রিম ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যায়, রঙ পরিবর্তন হয় এবং দাগ পড়ে।

মানসিক পরিবর্তন (Mood changes): স্টেরয়েডের কারণে কিছু মানুষের মেজাজ খারাপ, ঘুমের সমস্যা, উদ্বেগ, উত্তেজনা দেখা দিতে পারে।

Hormonal imbalance: দীর্ঘমেয়াদী স্টেরয়েড ব্যবহারে শরীরের প্রাকৃতিক হরমোন উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে, ফলে চিকিৎসা হঠাৎ বন্ধ করলে Adrenal insufficiency তৈরি হতে পারে।

স্টেরয়েড ইনজেকশন কি

স্টেরয়েড ইনজেকশন হলো এমন ধরনের স্টেরয়েড যা শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে দেয়া হয়। এই ইনজেকশন শরীরে থাকা প্রাকৃতিক স্টেরয়েড হরমোনের মতো কাজ করে এবং প্রদাহ ও ব্যথা কমাতে সহায়তা করে।
স্টেরয়েড-ইনজেকশন-কি

স্টেরয়েড ইনজেকশন কীভাবে কাজ করে?

স্টেরয়েড ইনজেকশন প্রদাহের স্থান বা পুরো শরীরে গিয়ে প্রদাহ কমায়, রোগ প্রতিরোধ ব্যবস্থার অতিরিক্ত প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ব্যথা উপশম করে। ফলে হাঁটু, কোমর, ঘাড় বা বিভিন্ন জয়েন্টে ব্যথা কমাতে এটি কার্যকর।

স্টেরয়েড ইনজেকশনের ব্যবহারের ক্ষেত্রঃ

হাঁটু বা জয়েন্টের ব্যথা (Osteoarthritis, Rheumatoid arthritis): যখন হাঁটু, কাঁধ, কনুই বা শরীরের কোনো জয়েন্টে প্রদাহ এবং ব্যথা বেশি থাকে তখন সরাসরি সেই জয়েন্টে স্টেরয়েড ইনজেকশন দেয়া হয়।

পিঠের ব্যথা (Lower back pain, Sciatica): Spinal nerve-এ প্রদাহ হলে ব্যথা কমাতে স্টেরয়েড ইনজেকশন দেয়া হয়।

টেন্ডনাইটিস বা বুরসাইটিস (Tendinitis, Bursitis): কাঁধ, গোড়ালি বা কবজির আশেপাশের টিস্যুর প্রদাহে দেয়া হয়।

অটোইমিউন রোগ (Systemic corticosteroid injection): যখন শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা অতিরিক্ত সক্রিয় হয়ে যায় (যেমন SLE, severe allergic reaction), তখন এই ইনজেকশন রক্তে দিয়ে দেয়া হয়।

স্টেরয়েড ইনজেকশনের কিছু উদাহরণ:
  • Triamcinolone (Kenacort)
  • Methylprednisolone (Depo-Medrol, Solu-Medrol)
  • Betamethasone (Celestone)
  • Dexamethasone (Decadron)
স্টেরয়েড ইনজেকশন কতদিন কাজ করে?

স্টেরয়েড ইনজেকশন দেয়ার পর কয়েক ঘণ্টার মধ্যে মধ্যে কাজ শুরু হয় এবং এর প্রভাব কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত থাকতে পারে। তবে এক জায়গায় বারবার ইনজেকশন দেয়া উচিত নয়, কারণ এতে হাড় ও জয়েন্টের ক্ষতি হতে পারে।

FAQs

১। স্টেরয়েড ও হরমোন কোষের জন্য কি কাজ করে?

উত্তর: স্টেরয়েড ও হরমোন কোষের ভেতরে গিয়ে জিনের কার্যক্রম পরিবর্তন করে। এতে প্রোটিন তৈরি বাড়ে বা কমে। এছাড়া প্রদাহ কমানো, রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ, লবণ-পানি ব্যালান্স রাখা, যৌন বৈশিষ্ট্য গঠন ইত্যাদি কাজ করে।

২। কর্টিকোস্টেরয়েড ওষুধ কী?

উত্তর: কর্টিকোস্টেরয়েড হলো এমন ওষুধ যা অ্যাড্রেনাল গ্রন্থির তৈরি কর্টিসল হরমোনের মতো কাজ করে। এটি প্রদাহ, অ্যালার্জি, অটোইমিউন রোগ ও অ্যাজমা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। উদাহরণ: Prednisolone, Dexamethasone, Hydrocortisone।

৩। দুটি স্টেরয়েড হরমোনের নাম কী?

উত্তর: স্টেরয়েড হরমোনের দুটি উদাহরণ হলো:
  1. কর্টিসল (Cortisol) – শরীরে প্রদাহ ও মেটাবলিজম নিয়ন্ত্রণ করে।
  2. টেস্টোস্টেরন (Testosterone) – পুরুষের যৌন বৈশিষ্ট্য গঠন করে এবং পেশি বৃদ্ধি করে।
৪। স্টেরয়েড হরমোনের ঔষধ কি কি?

উত্তর: স্টেরয়েড হরমোনের উল্লেখযোগ্য ওষুধগুলো হচ্ছে- Prednisolone, Dexamethasone, Hydrocortisone, Betamethasone। এই ওষুধগুলো প্রদাহ কমানো, অ্যালার্জি ও অটোইমিউন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। কিছু স্টেরয়েড যৌন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতেও ব্যবহৃত হয়।

উপসংহার

পরিশেষে বলা যায়, হরমোন ও স্টেরয়েড জাতীয় ওষুধের জেনেরিক নাম ও কাজ জানা থাকলের নার্সিং, ফার্মেসি ও মেডিকেলে ইন্টার্ন শিক্ষার্থীদের পড়াশোনা আরো সহজ হয় এবং রোগী ব্যবস্থাপনায় আত্মবিশ্বাস বাড়ে। তবে মনে রাখবেন, এই ওষুধগুলো ডাক্তার বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়, কারণ ভুল ওষুধ ব্যবহারে শরীরে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন ...

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url