ইউরোপে স্কলারশিপ পাওয়ার উপায়: ইউরোপে ফুল ফ্রি স্কলারশিপ ফর বাংলাদেশী স্টুডেন্টস
হ্যালো বন্ধুরা! আজকের এই আর্টিকেলে আমি কথা বলব ইউরোপে ফুল ফ্রি স্কলারশিপ
পাওয়ার উপায় নিয়ে, বিশেষ করে বাংলাদেশী স্টুডেন্টদের জন্য। অনেক বাংলাদেশী
ছাত্র-ছাত্রী স্বপ্ন দেখে ইউরোপের বিখ্যাত ইউনিভার্সিটিতে পড়ার জন্য, কিন্তু
অতিরিক্ত খরচের কথা ভেবে এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে যায়।
ভালো খবর হলো, ইউরোপের অনেক দেশ আন্তর্জাতিক স্টুডেন্টদের জন্য ফুল ফান্ডেড
স্কলারশিপ অফার করে। এতে শুধু টিউশন ফি নয়, বরং থাকা-খাওয়া, ভ্রমণ এবং
স্বাস্থ্য বীমার খরচ কভার হয়। যদি আপনি সঠিক সময়ে সঠিক জায়গায় আবেদন করেন,
তাহলে ইউরোপে স্কলারশিপ পাওয়ার উপায় অনেক সহজ হয়ে যায়।
সূচিপত্রঃ ইউরোপে স্কলারশিপ পাওয়ার উপায়: ইউরোপে ফুল ফ্রি স্কলারশিপ ফর বাংলাদেশী স্টুডেন্টস
ইউরোপের স্কলারশিপ সম্পর্কে এই আর্টিকেল থেকে আপনি যে সমস্ত তথ্য পাবেন তা এক
নজরে দেখে নিন-
- ইউরোপে ফুল ফ্রি স্কলারশিপ ফর বাংলাদেশী স্টুডেন্টস
- ইউরোপে স্কলারশিপ পাওয়ার উপায়
- স্নাতকে স্কলারশিপ
- DAAD Scholarship
- বিদেশে স্কলারশিপ পাওয়ার যোগ্যতা
- কোন ক্লাস থেকে স্কলারশিপ পাওয়া যায়
- কোন কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায়
- বিভিন্ন দেশের সরকারি স্কলারশিপ
- Erasmus Mundus Scholarship পাওয়া কতটা কঠিন?
- স্কলারশিপ পাওয়ার জন্য সফলতার পরামর্শ
- স্কলারশিপ ছাড়াও বিকল্প সুযোগ
- FAQ
- শেষ কথা
ইউরোপে ফুল ফ্রি স্কলারশিপ ফর বাংলাদেশী স্টুডেন্টস
ইউরোপের প্রায় সব দেশই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরণের বৃত্তি দেয়।
যেমন—Tuition Fee Free Scholarship, Fully Funded Government Scholarship,
Erasmus Mundus, DAAD, DSU Scholarship, Stipendium Hungaricum ইত্যাদি।
ইউরোপে পড়াশোনার সুবিধাগুলো কী?
ইউরোপে পড়তে যাওয়া শুধু শিক্ষা অর্জন করা নয়, বরং এটা একটা নতুন জীবনের
শুরু। ইউরোপে স্কলারশিপ পেলে কিছু সুবিধা রয়েছে। যেমন-
- টিউশন ফ্রি বা ফুল স্কলারশিপ: অনেক দেশে স্কলারশিপ পেয়ে পড়তে গেলে টিউশন ফি একদম ফ্রি থাকে। উদাহরণস্বরূপ, জার্মানি বা ফিনল্যান্ডে আন্তর্জাতিক স্টুডেন্টদের জন্য টিউশন ফি খুব কম ধার্য করা হয় বা অনেক ভালো রেজাল্ট থাকলে ফ্রিতে পড়াশোনা করা যায়।
- লিভিং অ্যালাউন্স (মাসিক স্টাইপেন্ড): প্রতি মাসে ৮০০-১৪০০ ইউরো পর্যন্ত পাওয়া যায়, যা থাকা-খাওয়ার খরচ মেটাতে সহায়তা করে।
- এয়ারফেয়ার এবং হেলথ ইনস্যুরেন্স: ফ্লাইট টিকেট এবং স্বাস্থ্য বীমা ফ্রি পাওয়া যায় অনেক স্কলারশিপে।
- আইইএলটিএস ছাড়া পড়ার সুযোগ: আইইএলটিএস না থাকলেও কিছু দেশে ইংরেজি প্রোফিসিয়েন্সি লেটার দিয়ে স্কলারশিপ করা যায়।
- ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি: ইউরোপে পড়াশোনার আরো একটি সুবিধা হচ্ছে এখানে কেমব্রিজ, অক্সফোর্ডের মতো বড় বড় বিখ্যাত ইউনিভার্সিটিতে পড়া যায়।
- স্টাডি + ওয়ার্ক পারমিট: ইউরোপে পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম জব করার অনুমতি পাওয়া যায়। পড়াশোনার পাশাপাশি এখানে সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করা যাবে।।
- পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা: স্কলারশিপ শেষ হয়ে গেলে সেখানেই কাজ করার সুযোগ পাওয়া যায় এবং স্থায়ী নাগরিক হওয়ার সুযোগ রয়েছে।
এছাড়া, ইউরোপে পড়লে আপনি বিভিন্ন সংস্কৃতির সাথে মিশতে পারবেন এবং
ক্যারিয়ারে অন্যদের চেয়ে এগিয়ে যাবেন। ২০২৫ সালে, ইউরোপে প্রায় ১০০,০০০
স্কলারশিপ অফার করা হচ্ছে আন্তর্জাতিক স্টুডেন্টদের জন্য।
স্কুলারশিপ পেতে হলে একজন শিক্ষার্থীর যেসব যোগ্যতা থাকা দরকার
স্কলারশিপ পাওয়ার জন্য আপনার এডুকেশন প্রোফাইল শক্তিশালী হতে হবে। যেমন সাধারণ
যোগ্যতা সমূহ নিচে দেওয়া হল-
- ভালো একাডেমিক রেজাল্ট: এইচএসসিতে জিপিএ ৪.৫০+, অনার্সে সিজিপিএ ৩.৫+।
- আইইএলটিএস/টোয়েফল: ৬.০+ স্কোর থাকলে স্কলারশিপ পাওয়া সহজ হয়।
- মোটিভেশনাল লেটার বা এসওপি: কেন আপনি পড়তে চান, তা স্পষ্ট করে লিখুন।
- রেকমেন্ডেশন লেটার: ২-৩ জন শিক্ষকের থেকে।
- সিভি/রেজুমে: আপনার অভিজ্ঞতা তুলে ধরুন।
- কিছু ক্ষেত্রে রিসার্চ প্রোপোজাল: পিএইচডির জন্য রিসার্চ প্রোপোজাল দরকার হয়।
এছাড়া, ওয়ার্ক এক্সপেরিয়েন্স ২-৩ বছর যদি থাকে তাহলে অনেক স্কলারশিপে সুযোগ
পাওয়ার জন্য বাড়তি পয়েন্ট যোগ করে। ২০২৫ সালে বাংলাদেশী স্টুডেন্টদের জন্য
ডিএএডি স্কলারশিপের সাকসেস রেট প্রায় ১০%।
ইউরোপের বিভিন্ন স্কলারশিপের বিস্তারিত তথ্য
চলুন এখন কিছু জনপ্রিয় স্কলারশিপ নিয়ে আলোচনা করি। ২০২৫-২০২৬ এর আপডেট তথ্য
অনুসারে-
১. জার্মানির ডিএএডি স্কলারশিপ (DAAD Scholarship)
ডিএএডি বিশ্বের অন্যতম পুরনো এবং জনপ্রিয় স্কলারশিপ। এটা মাস্টার্স এবং
পিএইচডির জন্য ফুল ফান্ডেড একটি স্কলারশিপ।
- প্রোগ্রাম: ডেভেলপমেন্ট-রিলেটেড কোর্স, পাবলিক পলিসি, ইঞ্জিনিয়ারিং, পাবলিক হেলথ ইত্যাদি।
- সুবিধা: ফুল টিউশন, মাসিক অ্যালাউন্স ~৯৩৪ ইউরো (মাস্টার্স), ১২০০+ ইউরো (পিএইচডি), হেলথ ইনস্যুরেন্স + ট্রাভেল কস্ট।
- যোগ্যতা: কমপক্ষে ২ বছরের জব এক্সপেরিয়েন্স, ব্যাচেলর্সে ভালো সিজিপিএ (৩.০+), আইইএলটিএস ৬.০+, এবং ভালো এসওপি থাকতে হয়।
পরামর্শ: একাডেমিক এবং পেশাগত অভিজ্ঞতা ভালোভাবে তুলে ধরুন। আবেদন ৮-১২
মাস আগে শুরু করুন।
২. সুইডেনের সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ (Swedish Institute Scholarship)
সুইডেন সরকার মাস্টার্সের জন্য এই স্কলারশিপ দেয়। ২০২৫ সালে প্রায় ২০০
স্কলারশিপ অফার করা হচ্ছে।
- সুবিধা: ফুল টিউশন, মাসিক SEK ১১,০০০ খরচ, ইনস্যুরেন্স + এয়ারফেয়ার।
- যোগ্যতা: কমপক্ষে ৩,০০০ ঘণ্টা ওয়ার্ক/ভলান্টিয়ার এক্সপেরিয়েন্স, ব্যাচেলর্সে সিজিপিএ ৩.০+, আইইএলটিএস ৬.৫, সুইডিশ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন।
পরামর্শ: প্রথমে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করুন, তারপর স্কলারশিপ এর
জন্য এপ্লাই করতে হবে। এক্ষেত্রে লিডারশিপ এবং কমিউনিটি ইনভলভমেন্ট থাকলে ভালো
হয়। এসওপিতে গ্লোবাল ইমপ্যাক্ট দেখাতে হবে।
৩. হাঙ্গেরির স্টিপেন্ডিয়াম হাঙ্গারিকাম (Stipendium Hungaricum)
হাঙ্গেরি সরকারের এই স্কলারশিপ ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডির জন্য। এখানে
বাংলাদেশী স্টুডেন্টদের জন্য স্পেশাল কোটা আছে।
- সুবিধা: ১০০% টিউশন, মাসিক স্টাইপেন্ড HUF ৪৩,৭০০-১৪০,০০০, ফ্রি ডর্মিটরি বা হাউজিং অ্যালাউন্স, হেলথ ইনস্যুরেন্স + ভিসা সাপোর্ট।
- যোগ্যতা: এইচএসসি/ব্যাচেলর/মাস্টার্স (যে লেভেলে পড়বেন তার আগেরটা), আইইএলটিএস না থাকলে ইংলিশ প্রোফিসিয়েন্সি লেটার, একাডেমিক ট্রান্সক্রিপ্ট + মেডিকেল সার্টিফিকেট।
পরামর্শ: ডিসেম্বর-ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে অ্যাপ্লাই করুন। এসওপি
এবং রেকমেন্ডেশন ভালো রাখুন। ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নিন।
৪. ইতালির ডিএসইউ স্কলারশিপ (DSU Scholarship)
ইতালির ইউনিভার্সিটিগুলো এই স্কলারশিপ দেয়, যা লিভিং কস্ট কভার করে।
- সুবিধা: টিউশন ওয়েভার, ফ্রি অ্যাকমোডেশন বা অ্যালাউন্স, ফ্রি মিলস, বুকস এবং অন্যান্য খরচ।
- যোগ্যতা: ফ্যামিলি ইনকাম বছরে ২৩০০০ ইউরো এর কম থাকলে, ইতালিয়ান ইউনিভার্সিটিতে অ্যাডমিশন, ইংলিশ প্রোফিসিয়েন্সি লেটার।
পরামর্শ: অ্যাডমিশন এবং ডিএসইউ আলাদা প্রসেস, তাই দুইটা প্রসেস সম্পন্ন
করুন। ফ্যামিলি ইনকাম ডকুমেন্ট নোটারাইজ করুন। এসওপিতে ফাইন্যান্সিয়াল নিড
দেখান। ইউনিভার্সিটি লাইক ইউনিপি, ইউনিসিয়েনা দিয়ে অ্যাপ্লাই করুন।
৫. নেদারল্যান্ডসের হল্যান্ড স্কলারশিপ (Holland Scholarship)
ডাচ মিনিস্ট্রি এবং ইউনিভার্সিটিগুলো এই স্কলারশিপ দেয় ব্যাচেলর/মাস্টার্সের
জন্য।
- সুবিধা: ৫,০০০ ইউরো এককালীন (লিভিং বা টিউশন সাপোর্ট)।
- যোগ্যতা: প্রথমবার নন-ইইউ অ্যাপ্লিক্যান্ট, আইইএলটিএস ৬.৫ স্কোর বা টোয়েফল ৯০, ইলিজিবল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন।
পরামর্শ: এই স্কলারশিপ ফুল ফান্ডেড না, তাই অন্য ফাইন্যান্স প্ল্যান
রাখুন। এসওপিতে ভবিষ্যত ইমপ্যাক্ট দেখান। স্ট্রং প্রোফাইল দরকার এই স্কলারশিপের
জন্য।
৬. ফিনল্যান্ডের ইউনিভার্সিটি স্কলারশিপস (Finland University Scholarships)
ফিনল্যান্ডের সরকারি ইউনিভার্সিটিগুলো টিউশন ওয়েভার দেয়।
- সুবিধা: ৫০%-১০০% টিউশন ছাড়, কিছুতে লিভিং স্টাইপেন্ড।
- যোগ্যতা: ফিনিশ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন, আইইএলটিএস বা প্রোফিসিয়েন্সি লেটার, ভালো একাডেমিক পারফরম্যান্স।
পরামর্শ: ইউনিভার্সিটি সিলেক্ট করে ওয়েবসাইটে স্কলারশিপ অপশন দেখুন।
এখানে পড়াশোনার জন্য ৫০% স্কলারশিপ অফার থাকতে পারে, তাই তাদের ওয়েবসাইটে
নিয়মিত ভিজিট করুন।
৭. ইউরোপিয়ান ইউনিয়নের ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ (Erasmus Mundus Scholarship)
এটা মাল্টিপল ইইউ কান্ট্রিতে মাস্টার্সের জন্য ফুল ফান্ডেড একটি স্কলারশিপ যা
খুব কম্পিটিটিভ।
- সুবিধা: ফুল টিউশন, মাসিক ১,৪০০ ইউরো, ট্রাভেল অ্যালাউন্স + ইনস্যুরেন্স, ২-৩ দেশে পড়া।
- যোগ্যতা: চার বছরের ব্যাচেলর সার্টিফিকেট, স্ট্রং একাডেমিক রেজাল্ট, আইইএলটিএস ৬.৫+, রেকমেন্ডেশন এবং মোটিভেশন লেটার।
পরামর্শ: পরামর্শ: যেহেতু এটি খুব প্রতিযোগিতামূলক, তাই আপনার SOP এবং
CV আন্তর্জাতিক মান অনুযায়ী তৈরি করুন। কোর্স ক্যাটালগ দেখে পছন্দের কোর্স বেছে
নিন।
৮. ফ্রান্সের আইফেল এক্সেলেন্স স্কলারশিপ (Eiffel Excellence Scholarship)
ফ্রান্স সরকারের এই স্কলারশিপ মাস্টার্স এবং পিএইচডির জন্য।
- সুবিধা: মাসিক ১,১৮১ ইউরো (মাস্টার্স), ১,৭০০ ইউরো (পিএইচডি), টিউশন, ট্রাভেল, ইনস্যুরেন্স।
- যোগ্যতা: ভালো একাডেমিক, আইইএলটিএস, ফ্রেঞ্চ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন।
পরামর্শ: যারা এখানে স্কলারশিপ করতে গেছে তাদের অনেকের মধ্যে বলেছেন-
বাংলাদেশ থেকে সবচেয়ে সহজে স্কলার্শিপ পাওয়ার জন্য ফ্রান্সের আইফেল
এক্সেলেন্স স্কলারশিপ বেস্ট অপশন।
৯. বেলজিয়ামের এআরইএস স্কলারশিপ (ARES Scholarship)
বেলজিয়ামের ডেভেলপমেন্ট কোর্সের জন্য।
- সুবিধা: ফুল টিউশন, লিভিং অ্যালাউন্স, ট্রাভেল।
- যোগ্যতা: ব্যাচেলর্স কমপ্লিট এবং ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকতে হবে।
পরামর্শ: বাংলাদেশের স্টুডেন্টদের জন্য বেলজিয়ামের এআরইএস স্কলারশিপ অন্যতম
বেস্ট অপশন।
১০. অস্ট্রিয়ার স্কলারশিপ অফ দ্য রিপাবলিক অফ অস্ট্রিয়া
অস্ট্রিয়া সরকারের স্কলারশিপ রিসার্চ এবং মাস্টার্সের জন্য।
- সুবিধা: মাসিক ১,০৫০ ইউরো, টিউশন ফ্রি।
- যোগ্যতা: ভালো একাডেমিক রেজাল্ট, আইইএলটিএস কোর্স সম্পন্ন।
পরামর্শ: এখানেও বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের জন্য সহজেই স্কলারশিপ
দেওয়া হয় তাই এখানে আপনারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।
১১. পোল্যান্ডের বানাচ স্কলারশিপ (Banach Scholarship)
পোল্যান্ড সরকার কর্তৃক ডেভেলপিং কান্ট্রির স্টুডেন্টদের জন্য এই স্কলারশিপ
দেওয়া হয়।
- সুবিধা: ফুল ফান্ডেড মাস্টার্স।
- যোগ্যতা: ব্যাচেলর্স ডিগ্রি সম্পন্ন ও আইইএলটিএস কোর্স কমপ্লিট।
কোন ক্লাস থেকে স্কলারশিপ পাওয়া যায়?
আপনারা অনেকেই জানতে চান যে কোন ক্লাস থেকে ইউরোপে স্কলারশিপ পাওয়া যায়? আসলে
এটি নির্ভর করে কোন ধরনের স্কলারশিপের জন্য আবেদন করছেন তার উপর। যেমনঃ
HSC পাশের পর স্কলারশিপ (Undergraduate/Bachelor Level)
- হাঙ্গেরির Stipendium Hungaricum Scholarship
- ইতালির DSU Scholarship
- ফিনল্যান্ড, নেদারল্যান্ডসের কিছু টিউশন ফি ওয়েভার
Bachelor স্কলারশিপ শেষ করার পর (Master’s Level)
- DAAD Scholarship (Germany)
- Swedish Institute Scholarship (Sweden)
- Erasmus Mundus Joint Master’s
Master’s শেষ করার পর স্কলারশিপ (PhD/Research Level)
- DAAD PhD Scholarship
- Marie Curie Research Fellowship
- University-funded Research Assistantship
অর্থাৎ, আপনি HSC, Bachelor বা Master’s—যেকোনো লেভেল থেকেই ইউরোপে স্কলারশিপ
পেতে পারেন। শুধু আপনার যোগ্যতা অনুযায়ী সঠিক স্কলারশিপ বেছে নিতে হবে।
ইউরোপে স্কলারশিপ পাওয়ার উপায়
ইউরোপে স্কলারশিপ পাওয়া আসলে খুব সহজ হয়ে যায় যদি আপনি সঠিকভাবে প্ল্যান করে
এগোন। প্রথম ধাপ হলো আপনার আগ্রহের কোর্স এবং দেশ নির্বাচন করা—যেমন, যদি আপনি
ইঞ্জিনিয়ারিং পড়তে চান, তাহলে জার্মানি বা নেদারল্যান্ডস ভালো অপশন, কারণ
সেখানে প্র্যাকটিক্যাল শিক্ষা এবং জব মার্কেট শক্তিশালী।
তারপর, আপনি নির্বাচিত ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে স্কলারশিপ
সেকশন চেক করুন, যেমন ডিএএডির জন্য daad.de বা ইরাসমাসের জন্য
erasmus-plus.ec.europa.eu। সেখানে আপনি কোর্স লিস্ট, যোগ্যতা এবং অ্যাপ্লিকেশন
ফর্ম পাবেন। অ্যাপ্লিকেশন সবসময় অনলাইনেই করতে হয়, তাই আপনার সব ডকুমেন্ট
যেমন ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট, এসওপি, রেকমেন্ডেশন লেটার আগে থেকে রেডি রাখুন
এবং স্ক্যান করে আপলোড করুন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আবেদন করার ডেডলাইন মিস না করা—অনেক স্কলারশিপের
ডেডলাইন অক্টোবর থেকে মার্চের মধ্যে থাকে, তাই ৮-১০ মাস আগে থেকে প্রিপারেশন
শুরু করুন। বাংলাদেশী স্টুডেন্টরা স্টাডি ইন ইউরোপ ওয়েবসাইট
(studyineurope.eu) থেকে শুরু করতে পারেন, যেখানে সব দেশের স্কলারশিপ লিস্ট এবং
গাইডলাইন আছে।
আরও উপায় হলো শিক্ষা কনসালটেন্সি ফার্মের সাথে যোগাযোগ করা যেমনঃ ব্রিটিশ
কাউন্সিল বা আইডিপি, যারা ফ্রি সেমিনার করে এবং অ্যাপ্লিকেশন হেল্প করে।
এছাড়া, ইউরোপে পড়া অ্যালামনাইদের সাথে লিঙ্কডইন বা ফেসবুক গ্রুপে কথা বলুন,
কারণ তারা আপনার সাথে রিয়েল এক্সপেরিয়েন্স শেয়ার করবে।
ইউরোপের কিছু দেশ যেমন জার্মানি, নরওয়ে এবং ফিনল্যান্ড তুলনামূলকভাবে সহজ
অপশন, কারণ সেখানে টিউশন ফি নেই বা খুব কম, আর স্কলারশিপের সুযোগও বেশি।
উদাহরণস্বরূপ, নরওয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি নেই; শুধু লিভিং
কস্ট মেটানোর জন্য স্টাইপেন্ড স্কলারশিপের সুযোগ রয়েছে। এসব সুযোগ কাজে লাগাতে
পারলে আপনার সাফল্যের সম্ভাবনা অনেক বাড়বে।
নিচে ইউরোপে স্কলারশিপ পাওয়ার উপায় ধাপে ধাপে দেওয়া হলো:
- সঠিক স্কলারশিপ বেছে নিন
- প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি করুন
- বিশ্ববিদ্যালয়ে আবেদন করুন
- স্কলারশিপ ফর্ম পূরণ করুন
- ইন্টারভিউ ও সিলেকশন
স্নাতকে স্কলারশিপ (Bachelor Level)
ব্যাচেলর বা স্নাতক পর্যায়ে স্কলারশিপ পাওয়া মাস্টার্স বা পিএইচডির তুলনায়
কিছুটা কঠিন। কারণ বেশিরভাগ স্কলারশিপ দেওয়া হয় উচ্চতর পড়াশোনার জন্য। তবে এর
মানে এই না যে ব্যাচেলর লেভেলে স্কলারশিপ পাওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশি
শিক্ষার্থীদের জন্যও বেশ কিছু ভালো সুযোগ আছে।
হাঙ্গেরির Stipendium Hungaricum Scholarship ব্যাচেলর লেভেলের জন্য ফুল
ফান্ডেড স্কলারশিপ। এতে টিউশন ফি, থাকার খরচ এবং মাসিক ভাতা সব কিছুই দেওয়া
হয়। আবার নেদারল্যান্ডসের Holland Scholarship আছে, যেখানে ব্যাচেলর
শিক্ষার্থীরা একবারে ৫,০০০ ইউরো পায়। এই টাকা টিউশন ফি বা দৈনন্দিন খরচের
জন্য ব্যবহার করা যায়।
এমন স্কলারশিপ পেতে হলে কিছু শর্ত পূরণ করতে হয়। যেমন এইচএসসিতে ভালো রেজাল্ট
থাকতে হবে (সাধারণত জিপিএ ৪.৫০ বা তার বেশি)। পাশাপাশি আইইএলটিএসে অন্তত ৬.০
স্কোর লাগবে, কারণ আমরা স বাই জানি এখানে পড়াশোনা হয় ইংরেজিতে। এছাড়া একটি
Statement of Purpose (SOP) লিখতে হয়, যেখানে আপনাকে বুঝিয়ে বলতে হবে কেন
আপনি এই বিষয় পড়তে চান এবং আপনার ভবিষ্যতের পরিকল্পনা কী।
ফিনল্যান্ড ও ইতালিতেও ব্যাচেলর শিক্ষার্থীদের জন্য ভালো সুযোগ আছে।
ফিনল্যান্ডের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নন-ইইউ শিক্ষার্থীরা ৫০% থেকে ১০০%
পর্যন্ত টিউশন ফি মওকুফ পেতে পারে। ইতালিতেও টিউশন ফ্রি বা কম খরচে পড়াশোনার
ব্যবস্থা আছে, সাথে বিভিন্ন বৃত্তি সুবিধাও পাওয়া যায়।
২০২৫ সালে রোমানিয়া সরকারও বাংলাদেশিদের জন্য স্কলারশিপ দিচ্ছে। এই স্কলারশিপ
ফুল ফান্ডেড এবং ব্যাচেলর পর্যায়ে আবেদন করা যাবে। আবেদন জানুয়ারি থেকে মার্চ
পর্যন্ত চলবে আর ফলাফল জুন মাসে প্রকাশিত হবে।
এমন সুযোগ কাজে লাগাতে হলে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। তবে এক্ষেত্রে ভালো
রেজাল্ট থাকা জরুরি। পাশাপাশি আপনি যদি ভলান্টিয়ার কাজ বা অন্য কোনো
কার্যক্রমে যুক্ত থাকেন তবে আপনার প্রোফাইল আরও শক্তিশালী হবে। আর যদি কারও
রেজাল্ট খুব ভালো না হয়, তবে পরিবারিক আয়ের ভিত্তিতে দেওয়া স্কলারশিপও পাওয়া
যায়। যেমন ইতালির DSU Scholarship, যেটি পুরোপুরি পরিবারের ইনকামের উপর
নির্ভর করে দেওয়া হয়।
সব মিলিয়ে, ব্যাচেলর লেভেলে স্কলারশিপ পাওয়া একটু কঠিন হলেও অসম্ভব কিছু নয়।
সঠিক দেশ ও প্রোগ্রাম বেছে নিয়ে, সময়মতো প্রস্তুতি নিলে এবং লক্ষ্য ঠিক রাখলে
ব্যাচেলর পর্যায়েও বিদেশে পড়াশোনা করার সুযোগ পাওয়া যায়।
DAAD Scholarship (Germany)
ডিএএডি (DAAD) স্কলারশিপ হলো জার্মান সরকারের একটি বৃত্তি প্রোগ্রাম। এটি
মূলত মাস্টার্স বা পোস্টগ্র্যাজুয়েট পড়াশোনার জন্য দেওয়া হয়। বিশেষ করে
উন্নয়ন-সম্পর্কিত বিষয় যেমন পাবলিক পলিসি, অর্থনীতি, ইঞ্জিনিয়ারিং বা পাবলিক
হেলথে পড়তে চাইলে এই স্কলারশিপ উপযুক্ত। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের
শিক্ষার্থীদের জন্য এটি একটি ভালো সুযোগ।
এই স্কলারশিপে বাংলাদেশি শিক্ষার্থীরা বাড়তি সহায়তাও পান। কারণ ঢাকায়
ডিএএডি অফিস
আছে, যেখানে ফ্রি কনসালটেশন সেশন হয়। সেখানে গিয়ে আপনি আবেদন প্রক্রিয়া,
কিভাবে ভালো স্টেটমেন্ট অব পারপাস (SOP) লিখতে হয় এবং ইন্টারভিউর প্রস্তুতি
সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
এই স্কলারশিপ পাওয়া কিছুটা প্রতিযোগিতামূলক। সাধারণত প্রায় ১০% আবেদনকারী এই
প্রতিযোগিতায় নির্বাচিত হয়। অর্থাৎ ১০ জন আবেদন করলে প্রায় ১ জন বৃত্তি পায়।
তবে যদি ভালোভাবে প্রস্তুতি নেন—যেমন ২ বছরের কাজের অভিজ্ঞতা, ভালো CGPA এবং
সুন্দরভাবে লেখা SOP থাকে—তাহলে আপনার সুযোগ বাড়বে।
২০২৫-২০২৬ সালের জন্য ডেভেলপমেন্ট-রিলেটেড পোস্টগ্র্যাজুয়েট কোর্স বা EPOS
প্রোগ্রামে বেশি গুরুত্ব দেওয়া হবে। এই প্রোগ্রামে বাংলাদেশসহ বিভিন্ন দেশের
শিক্ষার্থীদের জন্য বিশেষ কোটা রাখা আছে।
আবেদনের জন্য প্রথমে আপনাকে জার্মানির কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে।
এরপর ডিএএডির ওয়েবসাইট বা পোর্টালে আবেদন করতে হবে। এছাড়া সুপারিশপত্র
(Recommendation Letter) লাগবে, যা এমন প্রফেসর বা শিক্ষকের কাছ থেকে নিতে
হবে যিনি আপনার দক্ষতা সম্পর্কে জানেন।
যদি চাকরির অভিজ্ঞতা না থাকে, তবে ভলান্টিয়ার কাজ বা ইন্টার্নশিপের অভিজ্ঞতা
দেখাতে পারেন। এগুলোও আপনার আবেদনকে শক্তিশালী করবে।
এই স্কলারশিপ পেলে আপনি জার্মানির বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে
পারবেন। পড়াশোনা শেষ করার পর পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার সুযোগ পাবেন, যার
মাধ্যমে জার্মানিতে থেকে কাজ করা সম্ভব হবে।
বিদেশে স্কলারশিপ পাওয়ার যোগ্যতা
বিদেশে স্কলারশিপ পাওয়ার যোগ্যতা দেশভেদে আলাদা হতে পারে। তবে কিছু সাধারণ
শর্ত আছে, যেগুলো প্রায় সব দেশেই মানা হয় এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও
এগুলো প্রযোজ্য।
প্রথমত, ভালো জিপিএ থাকা জরুরি। সাধারণত ব্যাচেলর লেভেলে অন্তত ৩.০ সিজিপিএ
দরকার হয়। এটা আপনার একাডেমিক যোগ্যতা প্রমাণ করে।
দ্বিতীয়ত, ইংরেজি দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। অনেক স্কলারশিপের জন্য
আইইএলটিএসে অন্তত ৬.০ বা টোফেলে ৮০+ স্কোর লাগে। তবে কিছু দেশ যেমন হাঙ্গেরি
বা ফিনল্যান্ডে, ইংরেজি প্রফিসিয়েন্সি লেটার দিলেই চলে যায়—যদি আপনি ইংরেজি
মাধ্যমে পড়াশোনা করে থাকেন।
তৃতীয়ত, স্টেটমেন্ট অফ পারপাস (SOP) খুবই জরুরি। এখানে আপনাকে লিখতে হবে কেন
আপনি ওই কোর্সে পড়তে চান, আপনার পূর্বের ব্যাকগ্রাউন্ড কী এবং ভবিষ্যতে এটা
আপনার ক্যারিয়ারে কীভাবে সাহায্য করবে। সাধারণত SOP ৫০০ থেকে ১০০০ শব্দের হয়
এবং অবশ্যই নিজের লেখা হতে হবে।
চতুর্থত, রেকমেন্ডেশন লেটার প্রয়োজন হয়। সাধারণত ২-৩টি রেকমেন্ডেশন লেটার
লাগে। এগুলো আপনার শিক্ষক বা নিয়োগকর্তার কাছ থেকে নিতে হবে, যেখানে তারা
আপনার দক্ষতা যেমন নেতৃত্বের গুণ বা গবেষণার ক্ষমতা তুলে ধরবেন।
পঞ্চমত, কাজের অভিজ্ঞতা একটি বাড়তি সুবিধা। বিশেষ করে মাস্টার্স প্রোগ্রামের
ক্ষেত্রে ২-৩ বছরের পেশাগত কাজ বা ভলান্টিয়ার অভিজ্ঞতা থাকলে আপনার সুযোগ
অনেক বেড়ে যায়। যেমন সুইডেন বা জার্মানির ডিএএডি স্কলারশিপের জন্য এটা
বাধ্যতামূলক।
এছাড়া, যেসব শিক্ষার্থীর পরিবারের আয় কম, তাদের জন্যও আলাদা সহায়তা থাকে।
উদাহরণস্বরূপ, ইতালির DSU স্কলারশিপে যদি পরিবারের আয় বছরে ২৩,০০০ ইউরোর কম
হয়, তাহলে ফ্রি থাকা এবং খাওয়ার ব্যবস্থা পাওয়া যায়।
বাংলাদেশিদের জন্য ইইউ দেশগুলোতেও আলাদা কোটা থাকে। যেমন ইরাসমাস মুন্ডাস
স্কলারশিপে উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য বিশেষ আসন থাকে। প্রতি বছর
হাজার হাজার আবেদন থেকে সেরা শিক্ষার্থীদের বেছে নেওয়া হয়।
স্কলারশিপে আরও কিছু অতিরিক্ত শর্ত থাকে, যেমন মেডিকেল সার্টিফিকেট
দেওয়া বা বৈধ পাসপোর্ট। তাই সব কাগজপত্র আগেই আপডেট রাখা উচিত।
সব মিলিয়ে, যদি আপনার প্রোফাইল স্কলারশিপের শর্তগুলোর সঙ্গে মিলে যায়, তাহলে
বিদেশে স্কলারশিপ পাওয়ার সুযোগ অনেক বেশি।
| দেশ | স্কলারশিপের নাম | যোগ্যতা | আবেদনকাল |
|---|---|---|---|
| হাঙ্গেরি | Stipendium Hungaricum | HSC-তে ভালো রেজাল্ট, IELTS ৬.০ বা Proficiency Letter | অক্টোবর–জানুয়ারি |
| নেদারল্যান্ডস | Holland Scholarship | ভালো GPA, IELTS ৬.০+ | ফেব্রুয়ারি–মে |
| ফিনল্যান্ড | Tuition Fee Waiver | ভালো GPA, IELTS ৬.০+ / Proficiency Letter | ডিসেম্বর–জানুয়ারি |
| ইতালি | DSU Scholarship | ফ্যামিলি ইনকাম < €২৩,০০০, ভালো GPA | জুলাই–সেপ্টেম্বর |
| রোমানিয়া | Govt. Scholarship | HSC রেজাল্ট, ইংরেজি স্কিল | জানুয়ারি–মার্চ |
| তুরস্ক | Turkiye Burslari | ভালো রেজাল্ট, IELTS/TOEFL (এটি না লাগতেও পারে), SOP | জানুয়ারি–ফেব্রুয়ারি |
| চীন | CSC Scholarship | ভালো GPA, IELTS/HSK (প্রোগ্রামভেদে) | ডিসেম্বর–এপ্রিল |
| জাপান | MEXT Scholarship | ভালো GPA, IELTS/TOEFL বা JLPT, ভর্তি পরীক্ষা | এপ্রিল–মে |
| দক্ষিণ কোরিয়া | GKS Scholarship | ভালো GPA, IELTS/TOEFL, Recommendation | ফেব্রুয়ারি–মার্চ |
| দেশ | স্কলারশিপের নাম | যোগ্যতা | আবেদনকাল |
|---|---|---|---|
| জার্মানি | DAAD Scholarship | ভালো GPA, IELTS/TOEFL, ২ বছরের কাজ/ইন্টার্নশিপ | আগস্ট–অক্টোবর |
| ইইউ (বিভিন্ন দেশ) | Erasmus Mundus | ভালো GPA, IELTS/TOEFL, SOP, Recommendation | অক্টোবর–জানুয়ারি |
| মালয়েশিয়া | MIS Scholarship | ভালো GPA, IELTS ৬.০+, SOP | মার্চ–মে |
| যুক্তরাষ্ট্র | Fulbright (Masters/PhD) | ভালো GPA, IELTS/TOEFL, কাজের অভিজ্ঞতা | ফেব্রুয়ারি–মে |
| যুক্তরাজ্য | Chevening (Masters) | ভালো GPA, IELTS/TOEFL, কাজের অভিজ্ঞতা | আগস্ট–নভেম্বর |
কোন ক্লাস থেকে স্কলারশিপ পাওয়া যায়
স্কলারশিপ পাওয়ার সুযোগ আসলে নির্ভর করে আপনি কোন একাডেমিক লেভেলে আছেন তার
উপর। বাংলাদেশী শিক্ষার্থীদের ক্ষেত্রেও বিষয়টা একই। সাধারণত HSC শেষ করার
পর ব্যাচেলর লেভেলে কিছু স্কলারশিপ পাওয়া যায়। যেমন হাঙ্গেরির Stipendium
Hungaricum বা রোমানিয়ার গভর্নমেন্ট স্কলারশিপ। এগুলোতে বয়সসীমা থাকে প্রায়
১৮ থেকে ২২ বছর পর্যন্ত।
অনার্স বা ব্যাচেলর শেষ করার পর মাস্টার্স লেভেলে সবচেয়ে বেশি স্কলারশিপ
পাওয়া যায়। যেমন Erasmus Mundus বা জার্মানির DAAD স্কলারশিপ।
মাস্টার্স শেষ করার পর পিএইচডি স্কলারশিপের সুযোগ থাকে। যেমন ফ্রান্সের
Eiffel স্কলারশিপ বা অস্ট্রিয়ার Republic Scholarship। পিএইচডির জন্য
অবশ্যই একটি গবেষণা প্রস্তাবনা জমা দিতে হয়।
SSC শেষ করার পর সরাসরি স্কলারশিপ পাওয়া খুবই বিরল। তবে কিছু ইউরোপিয়ান
দেশে বিশেষ প্রোগ্রাম বা ভোকেশনাল কোর্সে ছোটখাটো স্কলারশিপ পাওয়ার সুযোগ
থাকে।
সবচেয়ে বেশি স্কলারশিপ থাকে মাস্টার্স লেভেলে, কারণ এখানে ফান্ডিং বেশি এবং
নন-ইইউ দেশের শিক্ষার্থীদের জন্য আলাদা কোটা রাখা হয়। তবে HSC শেষ করে যারা
পড়তে যেতে চান, তাদের জন্য জার্মানি বা ফিনল্যান্ড ভালো অপশন হতে পারে,
কারণ সেখানকার পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিউশন ফ্রি এবং অ্যাডমিশনের সাথে সাথে
স্কলারশিপের সুযোগ পাওয়া যায়।
সব মিলিয়ে বলা যায়, আপনি কোন লেভেলে আছেন তার উপর নির্ভর করে স্কলারশিপের
ধরন বদলায়। তাই আগে থেকে ভালো রেজাল্ট, ইংরেজি দক্ষতা এবং প্রয়োজনীয়
ডকুমেন্ট প্রস্তুত রাখা জরুরি।
কোন কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায়
বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য ইউরোপের দেশগুলো সবসময়ই স্কলারশিপের বড় সুযোগ
তৈরি করে। জার্মানির সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি নেই এবং DAAD
স্কলারশিপ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে জনপ্রিয়। এখানে শুধু
ভালো CGPA ও একটি ইংরেজি ভাষার টেস্ট স্কোর দিয়েই আবেদন করা যায়।
হাঙ্গেরির Stipendium Hungaricum প্রোগ্রামে বাংলাদেশীদের জন্য আলাদা আসন
থাকে এবং ফুল ফান্ডেড সুবিধা পাওয়া যায়। ইতালির DSU Scholarship লো-ইনকাম
পরিবারের শিক্ষার্থীদের জন্য আদর্শ, যেখানে টিউশন ফি ছাড়াও থাকা ও খাওয়ার
খরচ কভার করা হয়।
ফিনল্যান্ডে টিউশন ওয়েভার ৫০–১০০% পর্যন্ত হতে পারে এবং এখানে আবেদন
প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায়। এছাড়া
বেলজিয়ামের ARES Scholarship কাজের অভিজ্ঞতাসম্পন্নদের জন্য উপযুক্ত, আর
অস্ট্রিয়ার Republic Scholarship গবেষণাভিত্তিক পড়াশোনার জন্য ভালো অপশন।
ফ্রান্সের Eiffel Scholarship ভালো একাডেমিক রেজাল্ট থাকলে পাওয়া সহজ, আর
পোল্যান্ডের Banach Scholarship উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য
নির্দিষ্ট ফান্ডিং রাখে।
ইউরোপের বাইরে এশিয়ার কয়েকটি দেশও বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয়
সুযোগ দেয়। তুরস্কের Türkiye Burslari প্রোগ্রাম একেবারে ফুল ফান্ডেড,
যেখানে টিউশন ফি, ভাতা, থাকা এবং স্বাস্থ্যবীমা সবকিছু কভার করা হয়।
জাপানের MEXT Scholarship HSC পর্যায় থেকে শুরু করে মাস্টার্স ও পিএইচডি
পর্যন্ত বিভিন্ন লেভেলে অফার করা হয়। চীনের CSC Scholarship টিউশন ফি,
হোস্টেল ও মাসিক ভাতা পুরোপুরি বহন করে।
দক্ষিণ কোরিয়ার Global Korea Scholarship (GKS) একইভাবে পূর্ণ ফান্ডেড এবং
বেশ প্রতিযোগিতামূলক হলেও বাংলাদেশীদের জন্য অনেক আসন থাকে। মালয়েশিয়ার
MTCP Scholarship বিশেষ করে মাস্টার্স লেভেলের শিক্ষার্থীদের জন্য জনপ্রিয়।
উত্তর আমেরিকাতেও কিছু গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রে Fulbright
Scholarship সবচেয়ে জনপ্রিয়, যা মাস্টার্স ও পিএইচডি লেভেলে ফুল ফান্ডেড
সুবিধা দেয় এবং বাংলাদেশীদের জন্য আলাদা কোটা থাকে।
কানাডায় Vanier Canada Graduate Scholarship পিএইচডি লেভেলের জন্য অন্যতম
মর্যাদাপূর্ণ, আর মাস্টার্স ও ব্যাচেলর লেভেলে বিভিন্ন প্রাদেশিক এবং
বিশ্ববিদ্যালয়ভিত্তিক স্কলারশিপ পাওয়া যায়। মেক্সিকোও আন্তর্জাতিক
শিক্ষার্থীদের জন্য সরকারি স্কলারশিপ দেয়, যেখানে টিউশন ও মাসিক ভাতা
অন্তর্ভুক্ত থাকে।
সব মিলিয়ে দেখা যায়, ইউরোপ, এশিয়া এবং উত্তর আমেরিকার এই দেশগুলোতে
বাংলাদেশীদের জন্য অনেক স্কলারশিপের সুযোগ রয়েছে। যেহেতু অনেক শিক্ষার্থী
শুধু যুক্তরাজ্য বা জার্মানির মতো কয়েকটি দেশে ফোকাস করে, তাই তুলনামূলক কম
প্রতিযোগিতার দেশগুলোতে আবেদন করলে স্কলারশিপ পাওয়ার সুযোগ আরও বাড়ে।
সঠিক সময়ে প্রস্তুতি নেওয়া, ভালো একাডেমিক রেজাল্ট রাখা এবং প্রয়োজনীয়
ডকুমেন্ট ঠিকমতো প্রস্তুত করলে ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি—সব স্তরেই
স্কলারশিপ পাওয়া সম্ভব।
বিভিন্ন দেশের সরকারি স্কলারশিপ
বিভিন্ন দেশের সরকারি স্কলারশিপ সংক্ষিপ্ত বিবরণ নিম্নরূপ লিখে দেওয়া হল-
ইউরোপিয়ান দেশসমূহ
- জার্মানির DAAD Scholarship
- সুইডেনের Swedish Institute Scholarship
- হাঙ্গেরির Stipendium Hungaricum
- ইতালিতে DSU Scholarship
- নেদারল্যান্ডসের Holland Scholarship
- ফিনল্যান্ডে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো
- ফ্রান্সের Eiffel Scholarship
- বেলজিয়ামের ARES Scholarship
- অস্ট্রিয়ার Republic of Austria Scholarship
- পোল্যান্ডের Banach Scholarship
ইউরোপের বাইরের সরকারি স্কলারশিপ
- যুক্তরাষ্ট্র (USA) তে সবচেয়ে জনপ্রিয় হলো Fulbright Foreign Student Program
- কানাডায় আছে Vanier Canada Graduate Scholarship
- অস্ট্রেলিয়ার Australia Awards Scholarship
- জাপানের MEXT Scholarship
- চীনের Chinese Government Scholarship (CSC)
- দক্ষিণ কোরিয়ার Global Korea Scholarship (GKS)।
Erasmus Mundus Scholarship পাওয়া কতটা কঠিন?
ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পৃথিবীর অন্যতম প্রতিযোগিতামূলক স্কলারশিপ। এখানে
বিশ্বের প্রায় সব দেশ থেকে হাজারো শিক্ষার্থী আবেদন করে, কিন্তু নির্বাচিত
হয় খুবই সীমিত সংখ্যক। সাধারণত সাফল্যের হার মাত্র ২–৫% এর মধ্যে থাকে।
উদাহরণ হিসেবে, ২০২৫ সালে প্রায় ৩২,০০০ আবেদনকারীর মধ্যে কেবল ২,৮৩৫ জন
নির্বাচিত হয়েছে। এ কারণেই বলা হয় যে এই স্কলারশিপটি পাওয়া একটু কঠিন, তবে
অসম্ভব কিছু নয়।
যারা ভালো একাডেমিক ফলাফল (উচ্চ CGPA), ইংরেজি দক্ষতা (IELTS ৬.৫ বা তার
বেশি), গবেষণার অভিজ্ঞতা এবং শক্তিশালী স্টেটমেন্ট অব পারপাস (SOP) জমা দেয়,
তাদের এই স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকে।
SOP–তে নিজের গ্লোবাল ইমপ্যাক্ট এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা
গুরুত্বপূর্ণ। বাংলাদেশসহ ডেভেলপিং দেশের শিক্ষার্থীদের জন্য এখানে আলাদা
সুবিধা থাকে। তবে এখানে প্রতিযোগিতা বেশি কারণ ১৮০টিরও বেশি দেশের
শিক্ষার্থীরা একই সুযোগের জন্য আবেদন করে।
আবেদন সময় সাধারণত অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত চলে এবং ফলাফল এপ্রিল
মাসে প্রকাশিত হয়। প্রস্তুতির জন্য ইরাসমাস মুন্ডাস অ্যাসোসিয়েশনের
ওয়েবসাইটে সফল প্রার্থীদের অভিজ্ঞতা গুলো পড়া, এবং অফিসিয়াল কোর্স ক্যাটালগ
থেকে নিজের একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে মানানসই ২–৩টি প্রোগ্রাম বেছে
নেওয়া বুদ্ধিমানের কাজ।
প্রথমবার ব্যর্থ হলে হতাশ হওয়ার কিছু নেই, কারণ অভিজ্ঞতা ও প্রোফাইল উন্নত
করে পরের বছর আবার চেষ্টা করলে সুযোগ পাওয়ার সম্ভাবনা একাহ্নে বেড়ে যায়।
স্কলারশিপ পাওয়ার জন্য সফলতার পরামর্শ
স্কলারশিপ পাওয়ার জন্য সঠিক পরিকল্পনা ও প্রস্তুতি অপরিহার্য। সবচেয়ে আগে
মনে রাখার বিষয় হলো আবেদনের সময়কাল। অনেক স্কলারশিপের আবেদন প্রক্রিয়া
৮–১০ মাস আগে থেকে শুরু হয়, যেমন ইরাসমাসের আবেদন অক্টোবরেই খুলে যায়।
তাই একটি ক্যালেন্ডারে সব ডেডলাইন লিখে রাখুন এবং রিমাইন্ডার সেট করুন,
যাতে কোনো সুযোগ হাতছাড়া না হয়। তুমি ছাড়া নিয়মিত তাদের ওয়েবসাইট গুলো
ভিজিট করুন।
সফলতা পাওয়ার জন্য এসওপি বা পার্সোনাল স্টেটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এটি আপনার সম্পর্কে পরিচয় ও অভিজ্ঞতা তুলে ধরে। নিজের চ্যালেঞ্জ, অর্জন
এবং ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরুন। চাইলে অভিজ্ঞ কারও কাছ থেকে রিভিউ
করিয়ে নিতে পারেন যার এই সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে। অথবা আপনি অনলাইন টুলস
ব্যবহার করে গ্রামার ও স্ট্রাকচার ঠিক করতে পারেন।
প্রয়োজনীয় সব ডকুমেন্ট আগে থেকেই প্রস্তুত রাখুন। যেমন একাডেমিক
ট্রান্সক্রিপ্ট, পাসপোর্টের কপি, রেকমেন্ডেশন লেটার এবং সিভি। এগুলো
স্ক্যান করে PDF আকারে সেভ করুন এবং প্রয়োজনে নোটারাইজ করে নিন। কোনো
বিষয়ে অনিশ্চয়তা থাকলে বিশ্ববিদ্যালয় বা স্কলারশিপ কর্তৃপক্ষকে ইমেইল
করে জেনে নিন।
অতিরিক্ত সহায়তার জন্য অভিজ্ঞ স্কলারশিপ অ্যাডভাইজার বা শিক্ষা
কনসালট্যান্টের সঙ্গে পরামর্শ করা যেতে পারে। যেমন ব্রিটিশ কাউন্সিল এর
বিনামূল্যের সেশন অথবা প্রাইভেট প্রতিষ্ঠান যারা অ্যাপ্লিকেশন রিভিউ করে।
স্কলারশিপ ছাড়াও অনেক বিকল্প সুযোগ রয়েছে, যা অনেক সময় স্টুডেন্টরা
খেয়াল করেন না। উদাহরণস্বরূপ, জার্মানির পাবলিক ইউনিভার্সিটিগুলোতে টিউশন
ফি নেই, শুধু কিছু সার্ভিস চার্জ দিতে হয়, ফলে খরচ অনেকটা কমে যায়। আবার
ইরাসমাস মুন্ডাস প্রোগ্রামে মাল্টি-কান্ট্রি মাস্টার্স করার সুযোগ থাকে,
যেখানে একাধিক দেশে পড়াশোনা করা যায়, যা অভিজ্ঞতা বাড়ায়।
পিএইচডি পর্যায়ে অনেক বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ অফার
করে, যেখানে পড়াশোনার পাশাপাশি গবেষণা কাজের বিনিময়ে মাসিক ভাতা দেওয়া
হয়। একইভাবে অন-ক্যাম্পাস জব করার সুযোগও থাকে, যেখানে সপ্তাহে সর্বোচ্চ
২০ ঘণ্টা কাজ করে খরচ সামলানো যায়।
এছাড়াও বিভিন্ন কোম্পানি পেইড ইন্টার্নশিপ অফার করে, যা পড়াশোনার
পাশাপাশি আয় এবং অভিজ্ঞতা দুটোই অর্জন করা যায়। এসব বিকল্প সুযোগ কাজে
লাগালে খরচ কমবে, অভিজ্ঞতা বাড়বে এবং পড়াশোনার সময় আর্থিক চাপ অনেকটাই
কমে যাবে।
সর্বোপরি, আগে থেকে পরিকল্পনা, পরিপূর্ণ প্রোফাইল এবং সচেতন প্রচেষ্টা
আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দিবে।
স্কলারশিপ ছাড়াও বিকল্প সুযোগ
সবসময় সবাই ফুল ফ্রি স্কলারশিপ পায় না। তবে বিকল্প কিছু সুযোগ আছে যেগুলো
অনেক সাহায্য করতে পারে। যেমন –
১. Tuition Fee Waiver
- অনেক বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের 25% থেকে 100% পর্যন্ত Tuition Fee ছাড় দেয়।
- যেমন—ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, পোল্যান্ডের কিছু বিশ্ববিদ্যালয়।
২. Erasmus Mundus Joint Master’s
- ফুল ফান্ডেড, তবে প্রতিযোগিতামূলক।
- একসাথে ২–৩ দেশে পড়াশোনার সুযোগ দেয়।
৩. Research Assistantship (RAship)
- বিশেষ করে PhD প্রোগ্রামে RAship এর মাধ্যমে মাসিক বেতন পাওয়া যায়।
- অনেক সময় এটি স্কলারশিপ থেকেও বেশি ফান্ডিং দেয়।
৪. On-Campus Jobs
- পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাসে বা বাইরে পার্ট-টাইম কাজ করা যায়।
- অনেক দেশে শিক্ষার্থীরা মাসে 600–1,000 ইউরো আয় করতে পারে।
৫. Paid Internship Opportunities
- ইউরোপে পড়াশোনার সময় বা শেষে অনেক ইন্টার্নশিপ পাওয়া যায়।
ইনকাম করার পাশাপাশি এগুলো ক্যারিয়ার গড়ার জন্যও গুরুত্বপূর্ণ।
স্কলারশিপ সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর (FAQ)
প্রশ্ন ১: ইউরোপের কোন দেশ সহজে স্কলারশিপ দেয়?
উত্তর: হাঙ্গেরি, ইতালি, ফিনল্যান্ড এবং পোল্যান্ড তুলনামূলক সহজে
স্কলারশিপ দেয়। এসব দেশে বাংলাদেশীদের জন্য আলাদা কোটা বা লো-ইনকাম
সাপোর্ট রয়েছে এবং এগুলোতে তুলনামূলকভাবে প্রতিযোগিতা কম থাকে।
প্রশ্ন ২: কোন স্কলারশিপ সবচেয়ে ভালো?
উত্তর: ইরাসমাস মুন্ডাস ইউরোপের সবচেয়ে জনপ্রিয় ও Prestigious ফুল
ফান্ডেড স্কলারশিপ। এছাড়া জার্মানির DAAD, ফ্রান্সের Eiffel এবং
যুক্তরাষ্ট্রের Fulbright আন্তর্জাতিকভাবে সবচেয়ে ভালো ও সম্মানজনক
স্কলারশিপ হিসেবে বিবেচিত।
প্রশ্ন ৩: ইউরোপে স্কলারশিপ পেতে কত জিপিএ লাগে?
উত্তর: সাধারণত CGPA ৩.০ বা তার ওপরে (৪.০ স্কেলে) থাকলে অনেক স্কলারশিপে
আবেদন করা যায়। তবে কম্পিটিটিভ স্কলারশিপ যেমন Erasmus বা Eiffel এর জন্য
৩.৫+ CGPA থাকলে ভালো হবে।
প্রশ্ন ৪: ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের জন্য কত জিপিএ প্রয়োজন?
উত্তর: ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের জন্য অফিসিয়ালি নির্দিষ্ট কোনো CGPA
রিকোয়ারমেন্ট নেই, তবে এখানে নির্বাচিতদের বেশিরভাগ প্রার্থীদের CGPA থাকে
৩.৩–৩.৮ এর মধ্যে। সেই সাথে ভালো SOP, রেকমেন্ডেশন এবং আন্তর্জাতিক ভিশন
দেখানো খুব জরুরি।
প্রশ্ন ৫: কিভাবে আন্তর্জাতিক ছাত্রদের জন্য নরওয়েতে বৃত্তি পেতে
পারে?
উত্তর: নরওয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো টিউশন ফি নেয় না, তাই মূল খরচ
শুধু লিভিং কস্ট। তবে Norwegian Quota Scheme বা Erasmus+ এর মাধ্যমে
নরওয়েতে ফুল ফান্ডেড বৃত্তি পাওয়া যায়। আবেদন করতে হলে বিশ্ববিদ্যালয়ের
ওয়েবসাইট থেকে প্রোগ্রাম নির্বাচন করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট
(CGPA, IELTS/TOEFL, SOP) জমা দিতে হবে।
শেষ কথা
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইউরোপে ফুল ফ্রি স্কলারশিপ এখন অনেক সহজলভ্য।
শুধু সঠিক তথ্য জানা, সময়মতো আবেদন করা এবং ডকুমেন্টগুলো প্রস্তুত করাই
স্কলারশিপ পাওয়ার মূল চাবিকাঠি।
- যারা Bachelor Level এ যেতে চান, তাদের জন্য Hungary (Stipendium Hungaricum), Italy (DSU Scholarship), Finland সেরা অপশন।
- যারা Master’s বা PhD করতে চান, তাদের জন্য Germany (DAAD), Sweden (SI), Erasmus Mundus, Netherlands, France জনপ্রিয়।
- সঠিক SOP, Recommendation Letter এবং IELTS স্কোর ভালো থাকলে প্রতিযোগিতামূলক স্কলারশিপেও সুযোগ পাওয়া যায়।
তাই, আজ থেকেই প্রস্তুতি নিন। আপনারও স্বপ্ন পূরণ হতে পারে—ইউরোপের
বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার।


