ডায়াবেটিস রোগের ওষুধের জেনেরিক নাম ও কাজ

ডায়াবেটিস রোগের ওষুধের জেনেরিক নাম ও কাজ নিয়ে পরিষ্কার ধারণা থাকলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ সহজ হয়। এই আর্টিকেলে ইনসুলিন ইনজেকশন, মুখে খাওয়ার ওষুধ এবং নতুন প্রজন্মের অ্যান্টি-ডায়াবেটিক ওষুধগুলোর কার্যকারিতা সহজভাবে তুলে ধরা হয়েছে। টাইপ-১ ও টাইপ-২ উভয় ধরনের রোগীদের জন্য কী ওষুধ উপযোগী, কেন ও কিভাবে কাজ করে তা এখানে ব্যাখ্যা করা হয়েছে।

ডায়াবেটিস-ওষুধের-জেনেরিক-নাম-ও-কাজ
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওষুধ বাছাইয়ের পাশাপাশি নিজেরও জানা প্রয়োজন কোন ওষুধ শরীরে কিভাবে প্রতিক্রিয়া করে। তাই একসাথে প্র্যাকটিক্যাল এবং তথ্যভিত্তিক গাইড পেতে পুরো আর্টিকেলটি পড়ুন।

সূচিপত্রঃ ডায়াবেটিস রোগের ওষুধের জেনেরিক নাম ও কাজ

আপনারা যা যা শিখতে পারবেন তা এক নজরে দেখে নিন এই আর্টিকেল থেকে-

ডায়াবেটিস রোগের ওষুধের জেনেরিক নাম ও কাজ

ডায়াবেটিস হলো একটি দীর্ঘমেয়াদি মেটাবলিক রোগ, যেখানে শরীরের রক্তে গ্লুকোজ (চিনি) স্বাভাবিক মাত্রার চেয়ে বেড়ে যায়। এই রোগটি সাধারণত দুই ধরনের হয়ে থাকে: টাইপ-১ এবং টাইপ-২। টাইপ-১ ডায়াবেটিসে শরীর ইনসুলিন তৈরি বন্ধ করে দেয়, আর টাইপ-২ তে ইনসুলিন তৈরি হয় ঠিকই, কিন্তু কাজ করে না ঠিকভাবে।

এই রোগ নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করা হয়। এই পোস্টে আমরা ডায়াবেটিস ওষুধের জেনেরিক নাম ও কাজ নিয়ে বিস্তারিত জানব।

ডায়াবেটিস রোগের ওষুধের প্রধান শ্রেণি

ডায়াবেটিস ওষুধের প্রধান শ্রেণীর দুই প্রকার। যেমনঃ
  1. ইনসুলিন জাতীয় ওষুধ (Insulin Preparations) ও
  2. মুখে খাওয়ার ডায়াবেটিসের ওষুধ (Oral Anti-Diabetics)
নিম্নে এই দুই শ্রেণীর ওষুধের আলোচনা নিচে দেওয়া হল-

১. ইনসুলিন জাতীয় ওষুধ (Insulin Preparations)

টাইপ-১ ডায়াবেটিস রোগীদের জন্য ইনসুলিন ব্যবহার অত্যাবশ্যক। টাইপ-২ রোগীর ক্ষেত্রেও প্রয়োজনে ইনসুলিন দেওয়া হয়।

* দ্রুত কার্যকর ইনসুলিন (Short-acting)
  • Insulin Regular (Soluble): খাবারের আগে ব্যবহার হয়, দ্রুত গ্লুকোজ কমায়।
* মাঝারি সময় কার্যকর ইনসুলিন (Intermediate-acting)
  • Isophane Insulin (NPH): দীর্ঘ সময় ধরে রক্তে সুগার নিয়ন্ত্রণে রাখে।
* দীর্ঘসময় কার্যকর ইনসুলিন (Long-acting)
  • Insulin Glargine, Insulin Detemir, Insulin Degludec
  • এই ইনসুলিনগুলো দিনে একবার ইনজেকশনেই ২৪ ঘণ্টার বেশি সময় ধরে কাজ করে।
* তৎক্ষণাৎ কার্যকর ইনসুলিন (Rapid-acting)
  • Insulin Aspart, Insulin Lispro
  • খাবারের আগে বা পরে দেওয়া হয়, দ্রুত কাজ শুরু করে।
* মিশ্র ইনসুলিন (Premixed Insulin)
  • Biphasic Insulin Aspart, Biphasic Isophane Insulin (30/70)
  • দ্রুত ও দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ দেয়। দিনে ১–২ বার ব্যবহার হয়।

২. মুখে খাওয়ার ডায়াবেটিসের ওষুধ (Oral Anti-Diabetics)

টাইপ-২ ডায়াবেটিস রোগীদের জন্য প্রধানত মুখে খাওয়ার ওষুধ ব্যবহৃত হয়।

* বিগুয়ানাইড (Biguanide)
  • Metformin HCl: টাইপ-২ ডায়াবেটিসের প্রথম পছন্দের ওষুধ। ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়।
* সালফোনিলইউরিয়া (Sulphonylurea)
  • Glimepiride, Gliclazide, Glibenclamide
  • এই ওষুধগুলো অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নিঃসরণ বাড়ায়।
* DPP-4 ইনহিবিটর (DPP-4 Inhibitor)
  • Sitagliptin, Vildagliptin, Linagliptin, Alogliptin, Omarigliptin
  • অধিক কার্যকর করতে এসব ওষুধ Metformin বা Empagliflozin এর সাথে মিক্স ফর্মেও পাওয়া যায়।
* SGLT-2 ইনহিবিটর
  • Empagliflozin, Empagliflozin + Metformin, Empagliflozin + Linagliptin
  • এই ওষুধ কিডনির মাধ্যমে অতিরিক্ত চিনি প্রস্রাবে বের করে দেয়।
* GLP-1 অ্যানালগ (GLP-1 Analogue)
  • Semaglutide: ইনজেকশন বা মুখে খাওয়ার ফর্মে পাওয়া যায়। ইনসুলিন নিঃসরণে সহায়তা করে।
* থায়াজোলিডিনডায়োন (Thiazolidinedione)
  • Pioglitazone: শরীরের কোষে ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায়।

৩. নতুন ধরনের ওষুধ (First-in-Class)

* গ্লিমিন (Glimin)
  • Imeglimin: নতুন প্রজন্মের ওষুধ যা ইনসুলিন উৎপাদন ও কার্যকারিতা দুটোই বাড়ায়।

    ডায়াবেটিস কমানোর ঘরোয়া উপায়

    ডায়াবেটিস কমানোর ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে চলা জরুরি হলেও, কিছু ঘরোয়া পদ্ধতিও রয়েছে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। প্রাকৃতিক খাবার, জীবনধারায় পরিবর্তন এবং নিয়মিত অভ্যাসের মাধ্যমে শরীরের ইনসুলিন কার্যকারিতা বাড়ানো সম্ভব।
    ডায়াবেটিস-কমানোর-ঘরোয়া-উপায়
    এগুলো কোনো ওষুধের বিকল্প না হলেও, সঠিক নিয়ম অনুসরণ করলে ওষুধের উপর নির্ভরতা কমে আসতে পারে। নিচে কিছু ঘরোয়া উপায় তুলে ধরা হলো।

    ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনপ্রিয় ঘরোয়া পদ্ধতি:
    • প্রতিদিন সকালে খালি পেটে মেথি ভেজানো পানি পান করা
    • করলা জুস বা রান্না করা করলা খাওয়া
    • প্রতিদিন হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করা
    • দারচিনি গুঁড়ো গরম পানিতে মিশিয়ে পান করা
    • আমপাতা শুকিয়ে গুঁড়ো করে সকালে খাওয়া
    • এলাচ, লবঙ্গ ও তুলসীপাতা চায়ের মতো করে খাওয়া
    • চিনি বাদ দিয়ে লো-কার্ব ডায়েট অনুসরণ করা
    • বেশি পানি পান করা এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা
    এই ঘরোয়া উপায়গুলো প্রতিদিনের রুটিনে রাখলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ অনেক সহজ হয়। তবে যেকোনো ঘরোয়া পদ্ধতি শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া নিরাপদ।

    কিভাবে বুঝবো আমার ডায়াবেটিস হয়েছে?

    ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণগুলো অনেক সময় খুব সূক্ষ্ম হয়, যেগুলো আমরা সাধারণ ক্লান্তি, পিপাসা বা বয়সজনিত সমস্যা বলে এড়িয়ে যাই। কিন্তু কিছু নির্দিষ্ট উপসর্গ আছে, যেগুলো নিয়মিত দেখা দিলে ডায়াবেটিসের সম্ভাবনা খুব বেশি থাকে। এই লক্ষণগুলো দেখা দিলেই দ্রুত রক্তে গ্লুকোজ পরীক্ষা করে নেওয়া জরুরি।

    কিভাবে বুঝবেন আপনার ডায়াবেটিস হয়েছে তা নিম্নরূপ নিচে দেওয়া হল-
    • হঠাৎ করেই অতিরিক্ত পিপাসা লাগা
    • ঘন ঘন প্রস্রাব হওয়া, বিশেষ করে রাতে
    • দ্রুত ও অকারণে ওজন কমে যাওয়া
    • সবসময় ক্লান্ত বা দুর্বল লাগা
    • ক্ষত বা কাটা ধীরে সেরে ওঠা
    • চোখ ঝাপসা দেখা বা দৃষ্টিশক্তি কমে যাওয়া
    • ত্বকে চুলকানি বা ফুসকুড়ি হওয়া
    • হাত-পায়ে ঝিনঝিনি বা অবশভাব
    • খাওয়ার পরও ক্ষুধা না কমা
    • ঘন ঘন সংক্রমণ (স্কিন, ইউরিনারি ট্র্যাক)
    যদি উপরোক্ত লক্ষণগুলোর একাধিক আপনার মধ্যে থাকে, তাহলে দেরি না করে ব্লাড সুগার টেস্ট করিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ ডায়াবেটিসের যত দ্রুত ধরা পড়ে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখাও তত সহজ হয়।

    ডায়াবেটিস পয়েন্ট তালিকা | ডায়াবেটিস রেঞ্জ

    ডায়াবেটিস পয়েন্ট তালিকা (ডায়াবেটিস রেঞ্জ)

    পরীক্ষা স্বাভাবিক মাত্রা প্রি-ডায়াবেটিস রেঞ্জ ডায়াবেটিস রেঞ্জ
    Fasting (খালি পেটে) ৭০ – ৯৯ mg/dL ১০০ – ১২৫ mg/dL ≥ ১২৬ mg/dL
    OGTT (খাবারের ২ ঘণ্টা পর) ১৪০ mg/dL ১৪০ – ১৯৯ mg/dL ≥ ২০০ mg/dL
    HbA1c (%) ৫.৭% ৫.৭% – ৬.৪% ≥ ৬.৫%
    Random (যেকোনো সময়ে) ১৪০ mg/dL ≥ ২০০ mg/dL (উপসর্গ থাকলে)

    HbA1c (%) মানে কী?

    HbA1c (হেমোগ্লোবিন A1c) একটি রক্তপরীক্ষা যা বলে দেয় গত ২–৩ মাসে আপনার রক্তে গ্লুকোজের গড় মাত্রা কেমন ছিল। এটি মূলত হেমোগ্লোবিনের সঙ্গে চিনি (গ্লুকোজ) কতটা যুক্ত হয়েছে, তার একটা শতাংশ হিসাব। তাই একেত্রৈমাসিক সুগার রিপোর্টবালংটার্ম ব্লাড সুগার রিপোর্টবলা হয়।

    কেন HbA1c জরুরি?

    রক্তের সুগার টেস্ট আমরা করি খালি পেটে বা খাওয়ার পরে, কিন্তু সেগুলো শুধু এক মুহূর্তের গ্লুকোজের পরিমাণ দেখায়। শরীরে অনেক সময় সুগার ওঠা-নামা করতে পারে, তাই একদিনের রিপোর্ট দিয়ে আসল অবস্থা বোঝা যায় না।

    কিন্তু HbA1c টেস্ট আমাদের বলে দেয় যে-
    • গত ২ থেকে ৩ মাসে আপনার রক্তে গ্লুকোজের গড় অবস্থা কেমন ছিল।
    অর্থাৎ, আপনি নিয়মিত ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখেছেন কি না, সেটার সবচেয়ে সঠিক তথ্য দেয় এই রিপোর্ট। এজন্যই চিকিৎসকরা এই টেস্টকে বেশি গুরুত্ব দেন।

    HbA1c রেঞ্জ:

    ফলাফল (HbA1c %) ধরণ
    কম ৫.৭% স্বাভাবিক
    ৫.৭% – ৬.৪% প্রি-ডায়াবেটিস
    ৬.৫% বা তার বেশি ডায়াবেটিস

    সুগারের ঔষধ কখন খাওয়া উচিত?

    ডায়াবেটিস রোগে সুগারের ওষুধ খাওয়ার সঠিক নিয়ম সকলের জানা উচিত। সর্বপ্রথম বলতে হয়, ডাক্তারের পরামর্শ অনুযায়ী সুগারের ঔষধ নেওয়া উচিত। এই ওষুধ কখন খাওয়া উচিত সে সম্পর্কে নিচে কিছু সাধারণ নির্দেশনা দেওয়া হলো:

    ১. মুখে খাওয়ার ওষুধের সময়ঃ মুখে খাওয়ার ডায়াবেটিসের ঔষধ যেমন মেটফর্মিন কখন খেতে হবে তা নির্ভর করে ডাক্তারের নির্দেশনার উপর

    ২. ইনসুলিন ইনজেকশন কখন নিতে হবেঃ দ্রুত কাজ করা ইনসুলিন (যেমন: ইনসুলিন অ্যাসপার্ট, লিসপ্রো) খাবারের ঠিক আগে বা পরে নেওয়া হতে পারে। এটাও ডাক্তারের নির্দেশনা অনুযায়ী ইনজেকশন গ্রহণ করতে হবে। এটি খেলে, খাবারের পর রক্তের চিনি দ্রুত নিয়ন্ত্রণে থাকে। দীর্ঘ কার্যকরি ইনসুলিন (যেমন: ইনসুলিন গ্লার্জিন) সাধারণত দিনে একবার একই সময়ে নেওয়া হয়।

    ৩. সময়মত ঔষধ নেওয়ার গুরুত্বঃ ডাক্তারের নির্দেশনা মেনে নিয়মিত সময়ে ঔষধ গ্রহণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঔষধ খাওয়ার সময় পরিবর্তন করার আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে আলোচনা করুন।

    ৪. বিশেষ কিছু টিপসঃ কখনও নিজের ইচ্ছায় ঔষধ বাদ দিবেন না বা বেশি খাবেন না।

    সুগারের ঔষধ কখন খাওয়া উচিত তা মূলত আপনার ওষুধের ধরন, ডাক্তারের নির্দেশনা এবং ব্যক্তিগত স্বাস্থ্য অবস্থার ওপর নির্ভর করে।

    মেটফরমিন খাওয়ার নিয়ম

    মেটফরমিন হল টাইপ-২ ডায়াবেটিসের জন্য সবচেয়ে প্রচলিত ওষুধ। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শরীরের ইনসুলিন ব্যবহারে সহায়ক।

    মেটফরমিন কীভাবে খেতে হয়?

    • মেটফরমিন সাধারণত খাবারের সাথে বা খাবারের পরেই নিতে হয়, যাতে পেটের অস্বস্তি কম হয়।
    • ডাক্তারের পরামর্শ অনুযায়ী বেট ফর মেন খাবার মাত্রা ও সময় ঠিক করুন। নিজে থেকে ডোজ পরিবর্তন করবেন না।
    • নিয়মিত সময়ে ঔষধ গ্রহণ করুন, যেন রক্তের শর্করার নিয়ন্ত্রণ ভাল থাকে।

    মেটফরমিন কি ওজন কমায়?

    হ্যাঁ, মেটফরমিনের একটি পার্শ্বপ্রতিক্রিয়া হলো এটি কিছু কিছু রোগীর ওজন কমাতে পারে। তবে এটি সরাসরি ওজন কমানোর ওষুধ নয়। মেটফরমিন ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে এবং শর্করার ব্যবহার উন্নত করে শরীরের অতিরিক্ত ফ্যাট জমা কমায়। তাই টাইপ-২ ডায়াবেটিস রোগীদের মাঝে ওজন নিয়ন্ত্রণে কিছুটা সাহায্য করতে পারে।

    মেটফরমিন এর পার্শ্বপ্রতিক্রিয়া

    মেটফরমিন সাধারণত নিরাপদ হলেও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমনঃ
    • পেট ফাঁপা, গ্যাস, বদহজম,
    • মেটালিক স্বাদের অনুভূতি,
    • কখনো কখনো ডায়রিয়া বা বমি,
    • দীর্ঘমেয়াদে ভিটামিন B12 এর অভাব হতে পারে ইত্যাদি।
    যদি বেশি অস্বস্তি বা তীব্র পার্শ্বপ্রতিক্রিয়া হয়, ডাক্তারের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন।

    FAQs

    ১. SGLT-2 ইনহিবিটর কীভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে?
    উত্তর: এই ওষুধ কিডনির মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজ প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। এতে রক্তে শর্করার পরিমাণ কমে যায় এবং ওজন ও রক্তচাপও কিছুটা নিয়ন্ত্রণে আসে।

    ২. DPP-4 ইনহিবিটর ও GLP-1 অ্যানালগ কি?
    উত্তর: DPP-4 ইনহিবিটর ইনক্রেটিন হরমোনকে সক্রিয় করে ইনসুলিন নিঃসরণ বাড়ায়। আর GLP-1 অ্যানালগ ইনক্রেটিন হরমোনের মতো কাজ করে দীর্ঘ সময় ধরে ও কার্যকরভাবে রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ করে।

    ৩. Imeglimin কী ধরনের ওষুধ?
    উত্তর: Imeglimin নতুন প্রজন্মের অ্যান্টি-ডায়াবেটিক ওষুধ। এটি ইনসুলিন নিঃসরণ ও ইনসুলিন সেনসিটিভিটি দুটোই বাড়ায়। প্রধানত টাইপ-২ ডায়াবেটিস রোগীদের জন্য ব্যবহার হয়।

    ৪. ডায়াবেটিস কত হলে নরমাল?
    উত্তর: খালি পেটে রক্তে সুগার ৭০–৯৯ mg/dL এবং খাবারের পর রক্তে সুগার ১৪০ mg/dL এর নিচে হলে স্বাভাবিক ধরা হয়। HbA1c যদি ৫.৭% এর নিচে থাকে, তাও স্বাভাবিক।

    ৫. ডায়াবেটিস কি জেনেটিক?
    উত্তর: হ্যাঁ, পরিবারের কারও ডায়াবেটিস থাকলে পরিবারের অন্য সদস্যদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তবে জীবনধারা ভালো হলে জেনেটিক ঝুঁকিও কমে যায়।

    উপসংহার

    সঠিক ওষুধের পেছনে সঠিক জ্ঞান থাকা জরুরি, কারণ ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ। তাই ডায়াবেটিস রোগের ওষুধের জেনেরিক নাম ও কাজ জানা একজন রোগীর দায়িত্ব। একজন চিকিৎসক রোগীর অবস্থা, বয়স, ওজন ও অন্যান্য শারীরিক অবস্থা বিবেচনায় ওষুধ নির্ধারণ করেন। কিন্তু রোগী যদি জানেন এই সম্পর্কে তাহলে সে নিজে থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের অনেক কিছু বুঝতে পারবেন ওষুধ দেখে।

    এই পোস্টটি শেয়ার করুন ...

    Next Post Previous Post
    No Comment
    Add Comment
    comment url