ঔষধ কোম্পানিতে চাকরির যোগ্যতা: কোন ঔষধ কোম্পানিতে চাকরি করবেন জানুন
আপনারা যারা ফারমা সেক্টরে
মেডিকেল প্রমোশন অফিসার
পদে চাকরি করতে চান তাদের মনে প্রথমেই একটি প্রশ্ন উদয় হয় যে- কোন ওষুধ
কোম্পানিতে চাকরি করবেন?
এজন্য আজকে আমি আলোচনা করব ঔষধ কোম্পানিতে চাকরির যোগ্যতা ও আপনি কোন ঔষধ
কোম্পানিতে চাকরি করবেন সে সম্পর্কে। এখানে আমি বাংলাদেশের
টপ ২০ ঔষধ কোম্পানিতে
চাকরির যোগ্যতা ও কোন ওষুধ কোম্পানিতে চাকরি করলে আপনার কাজের পরিবেশ ভালো হবে সে
সম্পর্কে আলোচনা করব। তাই আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে
পড়ুন।
সূচিপত্রঃ ঔষধ কোম্পানিতে চাকরির যোগ্যতা: কোন ঔষধ কোম্পানিতে চাকরি করবেন জানুন
এই আর্টিকেল থেকে আপনি যে সমস্ত তথ্য জানতে পারবেন তা এক নজরে দেখে নিন-
ঔষধ কোম্পানিতে চাকরির যোগ্যতা
ওষুধ কোম্পানিতে চাকরি করতে আহামরি কোন যোগ্যতার প্রয়োজন নেই তবে হ্যাঁ কিছু
কিছু কোম্পানির রয়েছে যারা এসএসসি ও এইচএসসিতে সাইন্স (Biology থাকলে ভালো) ব্যাকগ্রাউন্ড ছাত্র-ছাত্রীদের নিয়গ দেয়।
তার মানে এই নয় যে সাইন্স ছাড়া আপনি ওষুধ কোম্পানিতে চাকরি করতে পারবেন
না। বাংলাদেশে আরো অনেক বড় বড় ওষুধ কোম্পানি রয়েছে যারা সাইন্স, আর্টস এবং
কমার্স বিভাগ থেকেও মেডিকেল প্রমোশন অফিসার পদের জন্য প্রার্থী বাছাই করে ট্রেনিং
এর মাধ্যমে।
নিচে বাংলাদেশের সেরা ২০টি ঔষধ কোম্পানির চাকরির যোগ্যতা নিচে দেওয়া হল-
Square Pharmaceuticals Limited
- যেকোনো বিষয়ে স্নাতক। (এইচএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকা আবশ্যক)
- ইংরেজি ও বাংলায় ভালো যোগাযোগ দক্ষতা।
- ফার্মাসিউটিক্যাল সেলসে ক্যারিয়ার গড়তে আগ্রহী।
- কঠোর পরিশ্রম ও স্বাস্থ্যসেবা পেশাজীবীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার মানসিকতা।
SMC Limited
এসএমসি লিমিটেডের মেডিকেল প্রমোশন অফিসারদের বলা হয়- মেডিকেল ইনফরমেশন
অফিসার।
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক। তবে এইচএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ হলে অগ্রাধিকার দেওয়া হবে।
- অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
- দক্ষতা: ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
- বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
Renata Limited
রেনেটা লিমিটেডের মেডিকেল প্রমোশন অফিসারদের বলা হয়- প্রফেশনাল সার্ভিস অফিসার
(PSO)।
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর, তবে এইচএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকা আবশ্যক।
- কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
- দক্ষতা: ইংরেজি ও বাংলায় ভালো যোগাযোগ দক্ষতা।
- বয়স: সর্বোচ্চ ৩০ বছর (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য)।
- অভিজ্ঞতা: ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- অতিরিক্ত উৎসাহ: সিএনএস, হরমোন ও কার্ডিওভাসকুলার পণ্য নিয়ে কাজ করছেন এমন প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।
Beximco Pharmaceuticals Limited
বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের মেডিকেল প্রমোশন অফিসারদের বলা হয়-
মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ।
- স্নাতক ডিগ্রি (এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকতে হবে)।
- এসএসসি, এইচএসসি ও স্নাতক পর্যায়ে ন্যূনতম জিপিএ ২.৫০ (কোনো তৃতীয় বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয়)।
- বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
Incepta Pharmaceuticals Limited
- প্রার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে (পরীক্ষার্থী গ্রহণযোগ্য নয়) এবং যেকোনো বিষয়ে স্নাতক হলেও এইচএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকতে হবে (জীববিজ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে)।
- চাপের মধ্যে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
- ইংরেজি ও বাংলায় সাবলীলভাবে যোগাযোগ করার দক্ষতা থাকতে হবে।
- মেডিকেল পেশাজীবীদের কাছে হালনাগাদ পণ্যের তথ্য উপস্থাপন করে প্রেসক্রিপশন সংগ্রহ করার জন্য প্রার্থীর ভালো প্রেজেন্টেশন দক্ষতা থাকতে হবে।
- ঘন ঘন ভ্রমণ করতে ইচ্ছুক হতে হবে এবং বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
- বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
Opsonin Pharma Limited
- যেকোনো বিষয়ে স্নাতক (এইচএসসি পর্যন্ত বিজ্ঞান থাকা বাধ্যতামূলক)।
- স্বপ্রণোদিত ও পরিশ্রমী হতে হবে।
- ইংরেজি ও বাংলায় কথা বলা ও লেখা দুটোতেই দক্ষ হতে হবে।
- বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
- নতুন প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
- শুধুমাত্র ফার্মাসিউটিক্যাল সেলস-এ অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩৮ বছর পর্যন্ত গ্রহণযোগ্য।
Eskayef Pharmaceuticals Limited
Eskayef Pharmaceuticals Limited এর মেডিকেল প্রমোশন অফিসারদের বলা হয়- মেডিকেল
সার্ভিস অফিসার।
- মাস্টার্স/বি.ফার্ম/স্নাতক।
- এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ।
- বয়স সর্বোচ্চ ৩২ বছর।
Drug International Limited
- যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর।
- বয়স ৩০ বছরের নিচে হতে হবে।
- শুধুমাত্র নতুন প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
ACI Limited
ACI Limite এ মেডিকেল প্রমোশন অফিসারদের বলা হয়- ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ।
- যেকোনো বিষয়ে স্নাতক (এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকা আবশ্যক)।
- বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
- বয়স ৩০ বছরের নিচে হতে হবে।
Healthcare Pharmaceuticals Limited
Healthcare Pharmaceuticals Limited এ মেডিকেল প্রমোশন অফিসারদের বলা হয়-
মেডিকেল ইনফরমেশন অফিসার।
- যেকোনো বিষয়ে মাস্টার্স/স্নাতক ডিগ্রি।
- এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগ বাধ্যতামূলক।
- ইংরেজি ও বাংলায় ভালো যোগাযোগ দক্ষতা।
- বয়স সর্বোচ্চ ৩১ বছর।
Radiant Pharmaceuticals Limited
Radiant Pharmaceuticals Limited এ মেডিকেল প্রমোশন অফিসারদের বলা হয়- Medical
Information Officer.
- যে কোনো বিষয়ে মাস্টার্স/অনার্স (৪ বছর) ডিগ্রি, HSC পর্যায়ের জীববিজ্ঞান বিষয় সহ।
- বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা।
- বয়স ৩০ বছরের কম।
- বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার ইচ্ছুক।
ACME Laboratories Limited
- যে কোনো বিষয়ে মাস্টার্স/অনার্স (৪ বছর) অথবা যেকোনো সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে B.Sc।
- ৩ বছরের পাস কোর্স/ফাজিল, HSC পর্যায়ের বিজ্ঞান বিষয় সহ।
- প্রাসঙ্গিক চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল করা যেতে পারে (সর্বনিম্ন গ্র্যাজুয়েট)।
- বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার ইচ্ছা এবং মোটরসাইকেল চালাতে সক্ষম হতে হবে।
- বয়সের সীমা সর্বোচ্চ ৩২ বছর।
Popular Pharmaceuticals Limited
Popular Pharmaceuticals Limited এ মেডিকেল প্রমোশন অফিসারদের বলা হয়- মেডিকেল
ইনফরমেশন অফিসার।
- যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট, HSC/SSC পর্যায়ের বিজ্ঞান বিষয় সহ।
- বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা।
- বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার ইচ্ছা।
- ফার্মাসিউটিক্যাল সেলসে ক্যারিয়ার গড়তে আগ্রহী।
- বয়স সর্বোচ্চ ৩৩ বছর।
The IBN SINA Pharmaceuticals Industry Limited
- যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট/সমমান (HSC পর্যায়ের বিজ্ঞান বা সমমান প্রাধান্যপ্রাপ্ত হতে পারে)।
- শুধুমাত্র পুরুষ, বয়স সর্বোচ্চ ৩২ বছর এবং বাংলাদেশে যেকোনো স্থানে কাজ করতে প্রস্তুত।
- স্মার্ট ব্যক্তিত্ব, বাংলা ও ইংরেজি উভয় ভাষায় চমৎকার যোগাযোগ দক্ষতা।
- উদ্যমী, পরিশ্রমী ও আত্মপ্রণোদিত, শারীরিক ও মানসিকভাবে সুস্থ।
- নতুন ধারণা ও ভালো পরিকল্পনা করার ক্ষমতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
Aristopharma Limited
Aristopharma Limited এ মেডিকেল প্রমোশন অফিসারদের বলা হয়- মেডিকেল ইনফরমেশন
অফিসার।
- মাস্টার্স/গ্র্যাজুয়েট।
- পুরুষ, বয়স সর্বোচ্চ ৩২ বছর।
- বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করতে ইচ্ছুক।
- ১ থেকে ২ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকা প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
General Pharmaceuticals Limited
- যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি।
- ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা।
- বয়স সর্বোচ্চ ৩২ বছর।
Beacon Pharmaceuticals Limited
Beacon Pharmaceuticals Limited এ মেডিকেল প্রমোশন অফিসারদেরকে বলা হয়- মেডিকেল
ইনফরমেশন অফিসার।
- যে কোনো বিষয়ে মাস্টার্স বা গ্র্যাজুয়েট।
- বয়স ৩২ বছরের কম।
- বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার ইচ্ছা।
Ziska Pharmaceuticals Limited
- যে কোনো বিষয়ে মাস্টার্স/গ্র্যাজুয়েট, HSC/SSC পর্যায়ের বিজ্ঞান বিষয়সহ।
- M.Sc./B.Sc./M. Pharm/B. Pharm প্রাধান্যপ্রাপ্ত।
- সু-পরিচ্ছন্ন, উদ্যমী এবং চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করতে সক্ষম।
- বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সাবলীলভাবে যোগাযোগ করতে সক্ষম।
- বয়স সর্বোচ্চ ৩২ বছর।
Apollo Pharmaceutical Laboratories Limited
যোগ্যতাঃ
- যেকোনো বিষয়ে মাস্টার্স পাস অথবা গ্র্যাজুয়েট পাস।
- পরিষ্কার-পরিচ্ছন্ন এবং স্মার্ট ব্যক্তিত্ব।
- স্মার্ট কথা বলার ধরন।
- বাংলা এবং ইংরেজিতে ভাষা বুঝতে হবে।
- সর্বোচ্চ বয়স ৩২ বছর।
Orion Pharma Limited
- যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট (SSC পর্যায়ের বিজ্ঞান বিষয় প্রাধান্যপ্রাপ্ত)।
- নতুন প্রার্থীর জন্য বয়স সর্বোচ্চ ৩৩ বছর, অভিজ্ঞ প্রার্থীর (ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে) জন্য বয়স সর্বোচ্চ ৩৬ বছর।
ঔষধ কোম্পানিগুলোতে চাকরি করার জন্য যোগ্যতা সমূহ যেকোনো সময় পরিবর্তন ও
পরিবর্ধন করার যোগ্যতা রাখে নিজ নিজ কোম্পানিগুলো। তাই সার্কুলার পাবলিশ হওয়ার
পরে ভালোভাবে যোগ্যতা গুলো খেয়াল করবেন।
কোন ঔষধ কোম্পানিতে চাকরি করবেন?
* আপনি যদি এসএসসি বা এইচএসসিতে সাইন্স ব্যাকগ্রাউন্ড এর ছাত্র হয়ে থাকেন তাহলে
আপনি অবশ্যই স্কয়ার ফার্মাসিটিক্যাল কোম্পানিতে জব করার জন্য চেষ্টা করবেন।
স্কয়ারে যদি না হয় তাহলে আপনি ইনসেপ্টটা, রেনেটা, অপসোনিন,
এসএমসি, বেক্সিমকো, এসিআই, হেলথ কেয়ার, রেডিয়েন্ট এই সকল
কোম্পানিতে চাকরি করার জন্য
মেডিকেল প্রমোশন অফিসার ট্রেনিং
গ্রহণ করবেন।
আপনি সাইন্সের স্টুডেন্ট হয়েও যদি উপরের ঔষধ কোম্পানিগুলোতে চাকরি করতে না পারেন
তাহলে আপনি পপুলার, ইবনে সিনা, ওরিওন এই তিনটা ফার্মাতে চাকরি করার জন্য চেষ্টা
করতে পারেন।
উপরে যে সমস্ত ওষুধ কোম্পানিগুলোর নাম দিলাম এগুলোতে শুধুমাত্র এসএসসি ও
এইচএসসিতে সায়েন্স থাকতে হবে এমন ছাত্র-ছাত্রীদের মেডিকেল প্রমোশন অফিসারের জন্য
নিয়োগ দেয়। আমি এখন নিচে যে তালিকাটি দেবো এগুলোতে এসএসসি ও এইচএসসিতে আপনার সাইন্স ব্যাকগ্রাউন্ড না থাকলেও চাকরি করতে
পারবেন।
যেমনঃ
আপনারা চাইলে বাংলাদেশের আরো নামকরা স্বনামধন্য কোম্পানী যেমন- ড্রাগ
ইন্টারন্যাশনাল, Eskayef, একমি, এরিস্টো ফার্মা কোম্পানিগুলোতে অনায়াসেই
এমপিও জব করতে পারবেন।
* আর আপনারা যারা আর্টস ও কমার্স ব্যাকগ্রাউন্ড এর ছাত্র-ছাত্রী রয়েছেন
তারা সর্বপ্রথম চেষ্টা করবেন ড্রাগ ইন্টারন্যাশনালে চাকরি করার জন্য। এরপরে
চেষ্টা করবেন Eskayef, একমি, এরিস্টো ফার্মা, The IBN
SINA, General Pharmaceuticals, Beacon Pharmaceuticals, Ziska
Pharmaceuticals, Apollo Pharmaceutical, Orion Pharma Limited ইত্যাদি
কোম্পানীগুলোতে।
* তাহলে এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে- আর্টস এবং কমার্সের
ছাত্রছাত্রীরা কি বাংলাদেশের স্বনামধন্য বড় বড় কোম্পানিতে মেডিকেল প্রমোশন
ফিসার পদে চাকরি করতে পারবেনা?
উত্তর হল- অবশ্যই পারবে, এজন্য তাদেরকে আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। অর্থাৎ যে
সমস্ত ওষুধ কোম্পানিগুলো সাইন্স ব্যাকগ্রাউন্ড ছাড়াও নিয়োগ দেয় সেই সমস্ত
কোম্পানিতে চাকরি করে আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। এরপরে আপনি বাংলাদেশের বড়
বড় ওষুধ কোম্পানিগুলোতে অনায়াসেই চাকরি করতে পারবেন।
তাই আপনারা যারা কমার্স ও আর্টস ব্যাকগ্রাউন্ড এর ছাত্র-ছাত্রী হয়ে মেডিকেল
প্রমোশন অফিসার পদে চাকরি করতে চান তাদের মন খারাপ করার কোন দরকার
নেই। মনে রাখবেন, একটি এলাকায় প্রত্যেকটি ওষুধ কোম্পানির কাজের পরিবেশ একই
রকম থাকে না।
তাই আপনার কোম্পানির কাজের পরিবেশ যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি সেখানেই
অন্য কোম্পানির এরিয়া ম্যানেজারের সাথে যোগাযোগ করে অন্য কোম্পানিতে শিফট হতে
পারবেন। এক্ষেত্রে এরিয়া ম্যানেজার অবশ্যই আপনাকে যাচাই করবে এবং আপনার অভিজ্ঞতা
গুলো মূল্যায়ন করবে।
এভাবেই আপনি আর্টস অথবা কমার্সে থেকেও স্কয়ার, ইনসেপ্টটা,
অপসোনিন, বেক্সিমকো, রেনেটার বড় বড় ওষুধ কোম্পানিতে মেডিকেল প্রমোশন
অফিসার পদে চাকরি করতে পারবেন।
বাংলাদেশে কোন কোম্পানির ওষুধ সবচেয়ে ভালো
বাংলাদেশের প্রত্যেকটি ওষুধ কোম্পানির কিছু ফোকাস ব্র্যান্ড থাকে। এই ফোকাস
ব্র্যান্ডের ওষুধ গুলোই মূলত সেই কোম্পানির সবচেয়ে বেশি বিক্রি হওয়া ওষুধ হয়ে
থাকে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে একটি কোম্পানির সকল ওষুধ ভালো হবে বা মার্কেটে
ভালো চলবে এটা ভুল ধারণা।
ডাক্তাররা রোগীদের ওপর ঔষধ প্রয়োগ করার মাধ্যমে বুঝতে পারে কোন কোম্পানির কোন
জেনেরিক ব্র্যান্ডের ওষুধগুলো ভালো কাজ করে। সুতরাং বোঝা যাচ্ছে বাংলাদেশ এমন কোন
ওষুধ কোম্পানি নেই যে কোম্পানিগুলোর সব ওষুধ ভালো।
তবে বাংলাদেশে স্বাভাবিকভাবে স্কয়ার, ইনসেপ্টটা, রেনেটা, অপসনিন, এসএমসি, ড্রাগ,
এসকেএফ, হেলথ কেয়ার, রেডিয়েন্ট, একমি, এসিআই এই কোম্পানিগুলোর ঔষধ
বেশি চলে এবং ডাক্তাররা বেশি প্রেস্ক্রাইব করে
FAQs
১) বাংলাদেশের সবচেয়ে বড় ফার্মা কোম্পানি কোনটি?
বাংলাদেশের সবচেয়ে বড় ফার্মা কোম্পানি হচ্ছে স্কয়ার ফার্মাসিটিক্যাল
লিমিটেড।
২) ওষুধ রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
বিশ্বে ওষুধ রপ্তানিতে সবচেয়ে শীর্ষে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্র।
৩) Incepta কেমন কোম্পানি?
ইনসেপ্টা খুবই ভালো একটি ওষুধ কোম্পানি এবং এটি অতি দ্রুত বাংলাদেশের মার্কেটে
অন্যান্য ওষুধ কোম্পানির তুলনায় অনেক বেশি শেয়ার ধরে রেখেছে।
৪) বাংলাদেশের একমাত্র সরকারি ওষুধ কোম্পানি কোনটি?
বাংলাদেশের একমাত্র সরকারি ওষুধ কোম্পানি হল- এসেনশিয়াল ড্রাগস কোম্পানি
লিমিটেড (EDCL)।
শেষ কথা
সুতরাং আপনি বুঝতে পারলেন ঔষধ কোম্পানিতে চাকরির যোগ্যতা যাই হোক না
কেন, আপনি যদি এই আর্টিকেলটি পড়ার পর নিজের ক্যারিয়ারকে ফার্মা সেক্টরে এগিয়ে নিয়ে যেতে চান
তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে।
অর্থাৎ এই সেক্টরে পরিশ্রম ব্যতীত কখনো সাফল্য
অর্জন করা সম্ভব নয়। আপনি যদি ছোট কোম্পানি বা মাঝারি কোম্পানিতে থেকেও ভালো
পরিশ্রম করতে পারেন তাহলে বড় বড় কোম্পানির এরিয়া ম্যানেজার আপনাকে অটোমেটিক
ডেকে নেবে এবং তাদের কোম্পানিতে চাকরি করার জন্য অফার করবে।
তাই আপনার যোগ্যতা যাই হোক না কেন আপনি যদি মেডিকেল প্রমোশন অফিসার পদে
ক্যারিয়ার গড়তে চান তাহলে এই আর্টিকেলের ২০টি কোম্পানির মধ্যে চাকরি করার জন্য
চেষ্টা করুন।


















